-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

লাল কেল্লার প্রাচীর থেকে ১৫ই আগস্ট বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

- August 07, 2020

নয়া দিল্লীঃ স্বাধীনতা দিবসের অবসরে ১৫ই আগস্ট লাল কেল্লা (Red Fort) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাষণে এক দেশ এক রেশন কার্ড (one nation one ration card) যোজনার কথা উল্লেখ হতে পারে। সুত্র অনুযায়ী, এক দেশ এক রেশন কার্ড যোজনার সমস্ত তথ্য প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ২৪ টি রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চল এই যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দিনে আরও যেই রাজ্য গুলোকে এই যোজনার আওতায় আনা হবে সেগুলো হল … লাক্ষাদ্বীপ, লাদাখ, তামিলনাড়ু, ছত্তিসগড়, দিল্লী, মেঘালয়, পশ্চিমবঙ্গ আর অরুণাচল প্রদেশ।

কেন্দ্রের মোদী সরকার ২০২১ এর মধ্যে এক দেশ এক রেশন কার্ড যোজনা গোটা দেশে ১০০ শতাংশ ভাবে চালু করার লক্ষ্য রেখেছে। এক দেশ এক রেশন কার্ড যোজনা অনুযায়ী, আধার লিংক করে রেশন কার্ডের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা অনুযায়ী রেশনের দ্রব্য নেওয়া যাবে।



from India Rag https://ift.tt/2EZ2HA1
Bengali News
 

Start typing and press Enter to search