-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

যোগী বলেই সম্ভব! ভোর ৩টের সময় আদালত খুলিয়ে মোরাদাবাদের ১৭ পাথরবাজকে পাঠানো হল জেলে

- April 17, 2020

লখনউঃ মোরাদাবাদের (Moradabad) করোনার বিরুদ্ধে লড়াই করা চিকিৎসক আর পুলিশকর্মীদের উপর পাথর ছুঁড়ে আক্রমণ করা ১৭ জন পাথরবাজের জন্য সকাল তিনটের সময় আদালত খুলল। আদালতে শুনানির পর সমস্ত অপরাধীদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। সকাল ৫ঃ১৫ তে সমস্ত দোষীদের গারদে পাঠানো হয়। এই কাজের জন্য পুলিশ আর প্রশাসনের আমলারা রাতভর কাজ করেন। এত সকালে আদালত খোলা আর শুনানি হওয়ার মামলা এই দেখে খুবই বিরল। কিন্তু এই মামলা এতটাই সঙ্গিন ছিল যে, সকাল বেলাতেই সব কাজ করা হয়।

নবাবপুরাতে চিকিৎসক আর পুলিশ টিমের উপর পাথর ছোঁড়া ১৭ জনকে পুলিশ গ্রেফতার করে আর তৎকাল আদালতেও পেশ করার আবেদন জানায়। আদালত সঙ্গিন মামলার কথা মাথায় রেখে ভোর তিনটের সময় রিমান্ড ম্যাজিস্ট্রেট নিজের বাড়িতেই এই মামলার শুনানি করেন। আদালত সাতজন মহিলা সমেত ১৭ জন দোষীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠায়। পুলিশ সক্রিয়তা দেখিয়ে সকাল সোয়া পাঁচটার সময় এদের সবাইকে গারদে পুড়ে দেয়।

উল্লেখ্য, বুধবার মোরাদাবাদে করোনার সন্দিগ্ধদের কোয়ারেন্টাইনে পাঠাতে চিকিৎসকদের একটি দল পৌঁছায়। সেখানে মানুষরা চিকিৎসকদের দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে, আর তাঁরা অভিযোগ করে যে, কোয়ারেন্টাইনে খাওয়ার দেওয়া হয়না। চিকিৎসকরা হাজার বোঝানর পরেও ওঁরা বুঝতে চায়না।

এরপর ভিড় চিকিৎসকদের উপর হামলা করে এবং চিকিৎসক আর পুলিশকর্মীরা উপদ্রবিদের হামলায় আহত হন। এছাড়াও একটি অ্যাম্বুলেন্স সমেত দুটি পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উপদ্রবিরা। এই হামলায় এক ডাক্তার, স্বাস্থকর্মী সমেত ছয়জন আহত হন। এছাড়াও পুলিশ কর্মীরা আহত হন। ওই এলাকায় ফায়ারিং চলে বলেও খবর পাওয়া যায়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কড়া অ্যাকশন নিয়ে জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পুলিশ এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার জন্য তাদের থেকে টাকা উসুল করা হবে। এরপর উত্তর প্রদেশ পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেফতার করে।



from India Rag https://ift.tt/2XMtW8j
Bengali News
 

Start typing and press Enter to search