ভারতবর্ষ কৃষি প্রদান দেশ- এই কথাটি বেশ প্রচলিত। তবে যে কথাটি প্রচলিত নয় সেটা হল ভারত ঋষি প্রধান দেশ। বলার তাৎপর্য এই যে, ভারতে যখন যখন সংকট এসেছে তখন তখন ঋষি,মুনি, সন্ন্যাসী, যোগী, সাধুরা পথ দেখিয়েছেন। উদাহরণস্বরূপ, ভারতকে মুঘলদের হাত থেকে মুক্ত করতে বড়ো ভূমিকা ছিল ছত্রপতি শিবাজী মহারাজের। আর শিবাজী মহারাজ এই কাজ করতে পেরেছিলেন তার গুরুদেব রামদাস স্বামীর শিক্ষার জন্য। অন্যদিকে ইংরেজদের হাত থেকে ভারতকে মুক্ত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর নেতাজি অনুপ্রেরণা পেয়েছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের থেকে। অর্থাৎ সবক্ষেত্রেই ভারতে ঋষি, সন্ন্যাসী, সাধু, যোগীদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্য আজ থেকে কিছু বছর অবধি গুন্ডারাজ বা জঙ্গলরাজ হিসেবে পরিচিত ছিল। তবে সেখানে মহারাজ যোগী আদিত্যনাথের শাসন আসতেই যেন সব খেলা পাল্টে গেছে। এখন উত্তরপ্রদেশ থেকে এমন এমন ঘটনা সামনে আসে যা দেশের সমস্ত রাজ্যকে প্রেরণা দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি চাইনিজ ভাইরাসের দরুন সমস্ত ভারতবাসী চীনের উপর আক্রোশিত রয়েছে। অনেক ভারতীয় চীনের জিনিস ব্যাবহার না করার পন নিয়েছেন। এর মধ্যেই উত্তরপ্রদেশ থেকে একটা বড়ো খবর সামনে আসছে।

যে কাজ জনগন ভারত সরকারের থেকে আশা করছিল সেই কাজ যোগী সরকার করে দেখিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, যোগী সরকার চীন থেকে উঠে আসা কোম্পানিগুলির জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার সিধান্ত নিয়েছে। চীন থেকে উঠে আসা কোম্পানিগুলিকে উত্তরপ্রদেশে আনা ও তাদের বিশেষ সুবিধা প্রদান করতে প্রশাসন মাঠে নেমে পড়েছে।
এর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো বিষয়টির উপর সমীক্ষা করছেন। যোগী আদিত্যনাথ ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ও MSME ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন একটা বিস্তারিত প্ল্যান তৈরি করতে যাতে পুরো সিস্টেমকে পরিচালিত করা যায়। প্রসঙ্গত জানিয়ে দি, জাপান সরকার সিধান্ত নিয়েছে যে চীনে থাকা ফ্যাক্টরীগুলিকে তারা তুলে নেবে। এর মধ্যেই যোগী প্রশাসন যেভাবে সক্রিয়তা দেখাচ্ছে তা প্রশংসনীয়।
from India Rag https://ift.tt/2z1du9R
Bengali News