-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিশ্বগুরু ভারত: ভারতীয় চিকিৎসকদের উপর বাড়ছে বিশ্বের ভরসা, কুয়েতে পৌঁছাল ১৫ জন চিকিৎসকের এক টীম

- April 11, 2020


ভারত নিশ্চিত ধর্মে মহান হবে, কর্মে মহান হবে- এই চিন্তাধারা অনেকে সময় আগে ভারতকে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। এখন সম্ভবত ভারত নিজের বিশ্বগুরু রূপে নতুন যুগের সূচনা করতে আরম্ভ করে দিয়েছে। জানিয়ে দি,করোনা মহামারির কারণে ইউরোপ, এশিয়ার সব দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের টিকা বিক্রির জন্য চীন সহ বেশ কিছুদেশ টিকা আবিষ্কারের দাবিও করে দিয়েছে। তবে বিশ্বের দেশগুলি কঠিন পরিস্থিতিতে ভারত ছাড়া অন্য কোনো দেশের উপর বিশ্বাস করতে রাজি নয়। হাইড্রোক্স ক্লোরোকুইন নামক এক ওষুধ এখন আপাতত ভাইরাসের উপর ভালো কাজ করছে বলে আমেরিকার কিছু চিকিৎসক দাবি করেছেন। সেই মতো বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা সহ ৩০ টি দেশ এই ওষুধের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে। ভারত সেই অনুরোধে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

এর মধ্যেই আরো একটা খবর সামনে আসছে যা ভারতীয়দের অবশ্যই গর্ব করবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত (India) থেকে ১৫ জন ডাক্তার ও বিশেষ সস্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের টিম কাল কুয়েতে (Kuwait) পৌঁছেছে। করোনা মহামারির বিরুদ্ধে কুয়েতকে সাহায্য করার জন্য এই টীম গতকাল কুয়েতে পৌঁছেছে।

কুয়েত সরকারের অনুরোধের পর ভারত সরকার এই টীমকে সাহায্যের জন্য পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ও কুয়েতের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনে বার্তলাপের পর ভারত সরকার দু সপ্তাহের উদ্যেশে রওনা দিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন করোনা মহামারির বিরুদ্ধে লড়াইতে ভারত ও কুয়েত একে ওপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা বলেছে। তাই কুয়েত সাহায্য চাওয়ার পরেই ১৫ জন চিকিৎসক ও বেশকিছুজন বিশেষ স্বাস্থ্যসেবা কর্মীকে পাঠানো হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

এক এপ্রিল দুই দেশের নেতাদের মধ্যে কথা হয়েছিল এবং অপরকে অপরকে সাহায্যে ও তথ্য আদান প্রদানের কথা বলেছিল। তবে ভারত এখন শুধু কুয়েত দেশ নয়, বিশ্বের সমস্ত সভ্য দেশগুলির সাথে সম্পর্কে রয়েছে। ভারত নিজের প্রতিবেশী দেশ, ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল দেশ ও ইউরোপিয়ান দেশগুলির পাশেও দাঁড়িয়েছে।



from India Rag https://ift.tt/3cdN7f4
Bengali News
 

Start typing and press Enter to search