-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ইরানের উপর আমেরিকা ফেলতে পারে MOAB, ট্রাম্পের টুইট নিয়ে শুরু আশঙ্কা।

- January 08, 2020


আমেরিকার দ্বারা করা এয়ার স্ট্রাইকে ইরানের জেনারেল সোলেমানির মৃত্যু ঘটে এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য ইরাকের হ্রবিল আল-আসাদ আর তাজি এয়ারবেসে রকেট ফায়ার করে পাল্টা হামলা করে ইরান। এই হামলার ফলে দুই দেশ, অর্থাৎ আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়া ইরান আবার দাবি করেছে যে তারা আমেরিকা সেনার আড্ডায় মিসাইল হামলা করে ৮০ জন আমেরিকান সেনাকে হত্যা করেছে।

অন্যদিকে, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে শুধু এইটুক জানিয়েছে যে “অল ইস ওয়েল, আর এর জবাব কাল সকালে তিনি দেবেন”। ট্রাম্পের এই টুইট থেকে অনেকে অনুমান করছেন যে কিছু ঘন্টার মধ্যেই আমেরিকা, ইরানকে তার হামলার জবাব দিতে চলেছে।

আশঙ্কা রয়েছে যে, আমেরিকা MOAB (MOTHER OF ALL BOM) দ্বারা হামলা করে ইরানকে জবাবা দেবে। MOAB হলো একটি নন-নিউক্লিয়ার বোমা যা ভূমিকম্প সৃষ্টি করে যা বড় ক্ষতি করতে পারে। তাই অনুমান করা হচ্ছে এই দুই দেশের মধ্যে কিছু বড় হওয়ার সম্ভবনা আছে। যদিও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য বিশ্বের প্রায় সমস্থ দেশ চেষ্টা চালাচ্ছে। কারণ বিষয়টি প্রক্সি যুদ্ধ থেকে যুদ্ধের দিকে এগিয়ে গেলে ‘গলফ অফ ওমানে’ চাপ পড়বে। ফলস্বরূপ বিশ্বের সমস্থ দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ব্রিটেন দু দিন আগেই দুটি বড়ো জাহাজকে মিডিল ইস্টের দিকে প্রেরণ করেছে।

Donald Trump

এছাড়া, ইরান ও আমেরিকার মধ্যে এই ঝামেলার কারণে অন্যান্য দেশ যেমন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর চীনের পর ভারতও ইরাক ও ইরানের বায়ু পথে বিমান চালাতে সতর্কতা গ্রহণ করছে। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা কতটা এগোবে তা এখন শুধু কাল সকালের অপেক্ষা যে এবার কি হতে চলেছে



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2T788SG
Bengali News
 

Start typing and press Enter to search