মার্কিন-ইরানে ক্রমবর্ধমান উত্তেজনা দেখে ভারতীয় নৌবাহিনী সক্রিয় হয়ে পড়েছে। ভারত উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সমুদ্রপথে বাণিজ্য ও সুরক্ষার দৃষ্টিকোন এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে যে কোনও উদীয়মান পরিস্থিতির সময় মতো মোকাবেলা করা যায়। শুধু এই নয়, ওমান উপসাগরে ইতোমধ্যে মোতায়েন করা আইএনএস ত্রিখন্ডকে (INS Trikand) যা গালফ অফ ওমানে ভারতের বানিজ্যিক জাহাগুলির সুরক্ষা প্রদান করবে। নৌ কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, বিরাজমান পরিস্থিতি বিবেচনায় যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করা হয়েছে। জানিয়ে দি, গালফ অফ ওমান পুরো বিশ্বের বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র।

তবে আমেরিকা ও ইরানের উত্তপ্ত সম্পর্কের কারণে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভবনা রয়েছে। তাই এখন ভারতীয় ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনও দুর্ঘটনাজনিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। নৌবাহিনী কর্তৃক জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে ভারতীয় ব্যবসায়িক জাহাজগুলি নিরাপদে পরিবহন করা এবং সামুদ্রিক ব্যবসায়গুলি নিরাপদে চালানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
INS ত্রিখন্ড যুদ্ধ জাহাজ বর্তমানে ওমান উপসাগরে অবস্থিত। এছাড়াও আইএনএস সুমেধা পাইরেসি টহল দেওয়ার জন্য আদেন উপসাগরেও অবস্থান করছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ হয়, তবে সমস্ত জাহাজকে সেখান থেকে সরিয়ে আনার দায়িত্ব অপারেশন সঙ্কল্পের মতোই ভারতীয় নৌবাহিনীর উপর থাকবে।

গত বছরের জুনে ওমানের উপসাগরে যখন দুটি তেলের ট্যাঙ্কার আক্রমণ করা হয়েছিল, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কায় ভারতীয় নৌবাহিনী অপারেশন সঙ্কল্প করেছিল। এই অপারেশনের মাধ্যমে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলি সুরক্ষিত সরিয়ে আনা হয়েছিল। প্রসঙ্গত জানিয়ে দি, ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে পরোক্ষভাবে ভারতকে ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন হলে কাঁচা তেল ও গ্যাসের একটা বড়ো অভাব তৈরি হতে পারে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2FudL5k
Bengali News