-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অযোধ্যাকে অশান্ত করতে নেপাল হয়ে ভারতে ঢুকেছে আতঙ্কবাদী! হাই এলার্ট গোয়েন্দা বিভাগ ও যোগী সরকারে।

- November 05, 2019

রাম মন্দির মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আগামী ১০ দিনের মধ্যে আসতে চলেছে। এর মধ্যে অযোধ্যায় একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের একটি দল উত্তরপ্রদেশে প্রবেশ করেছে, যা রাম মন্দির মামলার মধ্যে আতঙ্ক ছড়াতে চায়। জানিয়ে দি, রাম মন্দির মামলায় নিয়মিত শুনানি আগস্ট মাসে শুরু হয়েছিল যার নিয়মিত শুনানি অক্টোবরে শেষ হয়েছে। খুব শীঘ্রই আদালত অযোধ্যা মামলার রায় জানাবে। সিজেআই রঞ্জন গোগোই এই মাসে অবসর নেবেন এবং সিদ্ধান্তটি তার আগেই আসবে বলে আশা করা হচ্ছে। শুনানি শেষ হওয়ার পরে ৫ সদস্যের বেঞ্চ সিদ্ধান্তটি সংরক্ষণ করেনিয়েছিল।

অযোধ্যা মামলার শুনানি হওয়ার পর থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে হাই এলার্ট এ রাখা হয়েছে। রাজ্য সরকারএ সতর্ক হয়ে মাঠে নেমে পড়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী নেপালের রাস্তা হয়ে ৭ জন আতঙ্কবাদী উত্তরলড়পদেশে প্রবেশ করেছে। এরা সকলে পাকিস্তানি আতঙ্কবাদী বলে জানা গেছে। এই আতঙ্কবাদীদের প্রেরণ করা হয়েছে অযোধ্যায় সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য। এই সন্ত্রাসীরা অযোধ্যা, ফৈজাবাদ ও গোরক্ষপুরে লুকিয়ে থাকতে পারে। সাতজন সন্ত্রাসীর মধ্যে পাঁচজনকেও চিহ্নিত করাও হয়েছে।

চিহ্নিত আতঙ্কবাদীরা হলো মোহাম্মদ ইয়াকুব, আবু হামজা, মোহাম্মদ শাহবাজ, নিসার আহমেদ এবং মোহাম্মদ কওমি চৌধুরী। গোয়েন্দা বিভাগ সমস্ত তথ্য সংগ্রহ করছে এবং ক্রমাগত এই সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করতে কাজ করছে। গোয়েন্দা বিভাগ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত নারোওয়ালে সন্ত্রাসী শিবির সনাক্ত করেছে। এই ক্যাম্পগুলিতে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ চাই না, যে ভারতে অযোধ্যা মামলা মিটে যাক। কারণ এই ইস্যুগুলি মিটতে শুরু হলে ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দ ধীরে ধীরে বিলুপ্ত হবে। তাই আতঙ্কবাদী প্রেরণ করে ভারতকে অশান্ত করার প্রয়াস চলছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2oPRJ8f
Bengali News
 

Start typing and press Enter to search