-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারত পাকিস্তানের সাথে আলোচনায় বসতে রাজি, কিন্তু একটাই শর্ত- আলোচনা হবে POK নিয়ে, জম্মু-কাশ্মীর নিয়ে নয়।

- August 18, 2019

আজ দেশের সুরক্ষামন্ত্রী এমন জোরদার বিবৃতি দিয়েছেন যে শুনে পাকিস্তানে হাহাকার শুরু হয়েছে। পাকিস্তান ইতিমধ্যে যা প্রত্যাশা করতে শুরু করেছিল, তাই এখন ভারতের তরফ থেকে শুনতে পেয়েছে। এতদিন পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে বার্তা হলে সেটা শুধুমাত্র জম্মু-কাশ্মীর নিয়ে হতো। পাকিস্তান প্রত্যেকবার জম্মু-কাশ্মীরের ইস্যুতে ভারতের সাথে বৈঠকে বসতো। বৈঠকে লাভ কিছুই হতো না, বরং ভারতে জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান নাক গলাতো। আজ ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এবার পাকিস্তানের সাথে কখনো বার্তা হলে জম্মু-কাশ্মীর নয় শুধু POK নিয়ে হবে।

জানিয়ে দি, POK জম্মু-কাশ্মীর তথা ভারতের এক অংশ। নেহেরুর কিছু ভুলের কারণে ওই অংশ পাকিস্তানের কব্জায় চলে যায়। হরিয়ানায় পঞ্চকুলাতে এক ভাষণ দিতে গিয়ে এই বার্তা দেন। যদি পাকিস্তান ও ভারতে আলোচনা হয়, তবে কেবল POK নিয়েই কথা হবে।  জম্মু-কাশ্মীর নিয়ে আর কোনও আলোচনা হবে না। জম্মু-কাশ্মীরের আর  বৈঠকে আলোচনার এজেন্ডা থাকবে না।

রাজনাথ সিং আরও বলেছিলেন যে পাকিস্তান যখন আতঙ্কবাদের অবসান ঘটাবে তখন কথা হবে এবং কেবল POK নিয়ে কথা হবে।  পাকিস্তান ভারতের থেকে কতটা ভয় পায় সেটা একটা মাত্র বিষয় থেকেই আন্দাজ করা যায়। তা হলো- পাকিস্তান এখন আর পরমানু আক্রমন করার ভয় দেখায় না। শুধু এই নয়, ১৪ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নেন যে, মোদীর পরবর্তী টার্গেট POK অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছিলেন যে তিনি বালাকোটের চেয়ে POK তে আরও বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31N92EY
Bengali News
 

Start typing and press Enter to search