-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাশ্মীর আর অমরনাথ যাত্রীদের সুরক্ষা বাড়াতেই আতঙ্কে পাকিস্তান! করা হচ্ছে একের পর এক ট্যুইট

- August 03, 2019

জম্মু কাশ্মীর নিয়ে আর অমরনাথ যাত্রা নিয়ে কাশ্মীরের সুরক্ষার জন্য ভারত পদক্ষেপ নিতেই, নাভিশ্বাস উঠলো পাকিস্তানের। পাকিস্তানের এই ভয় সোশ্যাল মিডিয়াতেও দেখা গেলো। রেডিও পাকিস্তানের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে কাশ্মীর নিয়ে লাগাতার ট্যুইট হয়েই যাচ্ছে। ভয় এখানেই সীমিত না, এবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও এই মামলা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন।

শাহ মেহমুদ কুরেশি ট্যুইট করে লেখেন, ‘আমেরিকা আর ভারতের সম্পর্ক ভালো। যদি আমেরিকা দিল্লীর উপরে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে কাশ্মীর মামলার নিষ্পত্তি হতে পারে।” পাকিস্তানের রাজনেতারা কংগ্রেস পার্টির বক্তব্যকে হাতিয়ার করে ভারতকে আক্রমণ করে। তাঁদের বক্তব্য অনুযায়ী, ভারত সরকার কাশ্মীর থেকে ৩৫-এ আর ৩৭০ ধারা তুলে দিতে চাইছে। শুধু পাকিস্তানের রাজনেতারাই না, পাকিস্তানের সেনার অনেক প্রাক্তন আধিকারিকও এই নিয়ে মন্তব্য করেন।

প্রাক্তন লেফটেন্যান্ট নইম খালিদ লোধির যেই ট্যুইট পাকিস্তান রেডিও জারি করে, তাতে লেখা, ‘পাকিস্তান কাশ্মীরের মানুষদের রাজনৈতিক, কূটনৈতিক আর নৈতিক সাহায্য দেওয়া জারি রাখবে।” এরপর পাকিস্তানের প্রাক্তন সেনা ফারুখ মালিক ভারতের উপরে অভিযোগ করে বলেন, ভারত সেনার শক্তি কাজে লাগিয়ে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে।

শুক্রবার রাত ১১ টা নাগাদ পাকিস্তান রেডিও ট্যুইট করে লেখে, ৩৫-এ নিয়ে ছেলেখেলা করলে, রাজ্যের পরিস্থিতি বদলে যাবে। ১০ টা নাগাদ পাকিস্তান রেডিও ট্যুইট করে লেখে, কাশ্মীরের মানুষ ভারত সরকারকে ৩৫-এ মামলায় হারিয়ে দেবে। তাঁরা কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাবে। এরপর আজাদ কাশ্মীরের রাষ্ট্রপতি ভারত বিরোধী ট্যুইট করে।

শনিবার পাকিস্তান রেডিও ভারত এবং ভারতীয় সেনার উপর মিথ্যা অভিযোগ এনে বলে, ভারতের সেনা এক কাশ্মীরি যুবককে বিনা কারণে শহীদ বানিয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষে যদি কোন জঙ্গি মারা যায়, তাহলে পাকিস্তানি মিডিয়া তাঁকে শহীদ বলে আখ্যা দেয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2yCL3f7
Bengali News
 

Start typing and press Enter to search