বিতর্কিত ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েক এর মুশকিল আরও বাড়তে চলেছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, মালয়েশিয়া এর প্রধানমন্ত্রী মহাতির মোহম্মদ এর সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জাকির নায়েকের স্থায়ী নাগরিকতা কেড়ে নেওয়া হতে পারে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, এই মামলায় পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন অ্যাকশন নেওয়া হবেনা।

জাকির নায়েকের উপর মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দু, চীনের নাগরিক আর ভারতীয়দের বিরুদ্ধে বিতর্কিত বয়ান দেওয়ার অভিযোগ উঠেছে। জাকির নায়েক নিজের ভাষণে বলেছিল, ‘মালয়েশিয়ার হিন্দুদের কাছে ভারতের মুসলিমদের থেকে দ্বিগুণ অধিকার আছে।” বিগত তিন বছর ধরে ভারত থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া জাকির নায়েকের এই বয়ানে মালয়েশিয়ার সরকার চরম ক্ষুব্ধ। এই মামলায় জাকির নায়েকের কাছে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে।

মালয়েশিয়ার এক মন্ত্রী (মুহিদ্দিন ইয়াসিন) বলেন, জাকির নায়েকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন তিনি। উনি বলেন, যারা এই দেশে বসে শান্তি ভঙ্গ করার চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মালয়েশিয়া মানব সংশাধন মন্ত্রী এম. কুলাসেগরন বলেছেন, হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা জাকির নায়েকের উপর শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।

গত সপ্তাহের বুধবার একটি বয়ান জারি করে কুলাসেগরন বলেছেন, জাকির নায়েক একজন বহিরাগত, সে একজন পলাতক ব্যাক্তি মালয়েশিয়া নিয়ে সে কিছুই জানেনা, এর জন্য উনি মালয়েশিয়ার মানুষদের অপমান করতে পারেন না, এই অধিকার ওনাকে কেউ দেয়নি। উনি বলেন, জাকির নায়েকের এই বয়ান মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দাদের অপমান। এই ব্যাপার নিয়ে আগামী ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে।

জাকির নায়েক এর আগেও নিজের বিতর্কিত বয়ান নিয়ে শিরোনামে উঠে এসেছেন। ভারত থেকে পালিয়ে গিয়ে জাকির নায়েক মালয়েশিয়ায় বসবাস করছেন এখন। জাকির নায়েকের উপর আর্থিক তছরুপ আর সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ আছে। শোনা যাচ্ছে যে, মালয়েশিয়ার আগামী ক্যাবিনেট বৈঠকে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মঙ্গলবার কুলাসেগরন বয়ান জারি করে জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য কথা তোলেন। উনি বলেন, জাকির নায়েক মালয়েশিয়ার কর দাতাদের পয়সায় দেশে বসে বসে ফুর্তি করছে। একবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মোহম্মদ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবেনা বলে জানিয়েছিল। কিন্তু এবার মালয়েশিয়ায় জাকির নায়েক বিরোধী হাওয়া অনেক বেশি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Zca0Ne
Bengali News