ছত্তিসগড়ের রাজানন্দগাও (Rajnandgaon) এলাকায় শনিবার সকালে ডিআরজি এর জওয়ানেরা এনকাউন্টার করে সাত নকশাল জঙ্গিকে খতম করে। সাত নকশাল জঙ্গি খতম হওয়ার সাথে সাথে কয়েকজন নকশাল জঙ্গি আহতও হয় বলে জানা যায়। সেনার তরফ থেকে এলাকায় এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ছত্তিসগড়ের পুলিশ মহানির্দেশক ডিএম অবস্থি জানান, রাজানন্দগাও এর সীতাগোটা-র জঙ্গলে জেলা রিজার্ভ গার্ডের টিম এর সাথে নকশালিদের সংঘর্ষ শুরু হয়েছিল। ওই সংঘর্ষে সাত নকশালি জঙ্গি খতম হয়।
DM Awasthi, Director General of Police, Chhattisgarh: 7 Naxals killed in an encounter with District Reserve Guard (DRG) in Sitagota jungle under Bagnadi Police Station in Rajnandgaon. Arms and ammunition recovered. Operation is still underway. pic.twitter.com/OPNt9XEx7f
— ANI (@ANI) August 3, 2019
পাওয়া তথ্য অনুযায়ী, ডিআরজি এর জওয়ানেরা শনিবার সকাল ৮টা নাগাদ বাগদানি এলাকায় তল্লাশি অভিযান চালানোর জন্য গেছিলেন। সেই সময় জওয়ানদের কাছে মহারাষ্ট্র সীমান্ত লাগোয়া সীতাগোটা আর শেরপার এলাকার পাহাড়ে নকশালদের লুকিয়ে থাকার খবর আসে। এরপর ডিআরজি এর সাথে ছত্তিসগড় আর্মড ফোর্স (CAF) আর জেলা পুলিশের জওয়ানেরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিস এবং সেনার জওয়ানদের দেখে গুলি চালাতে শুরু করে নকশাল জঙ্গিরা। নকশালিদের গুলির জবাবে পালটা আক্রমণ চালায় সেনা এবং পুলিশের জওয়ানেরা। সেনার আর পুলিশের পাল্টা আক্রমণে খতম হয় সাত নকশাল জঙ্গি। এবং কয়েকজন জঙ্গির আহত হওয়ারও খবর পাওয়া যায়। সেনা মৃত নকশাল জঙ্গিদের থেকে এক-৪৭, ৩০৩ রাইফেল, নকশাল সাহিত্য, ১২ ব্যাগে ভরা বন্দুক আর কিছু বিস্ফোটক উদ্ধার করে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2T3a5gJ
Bengali News