২৬/১১ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ও জামাত-উত-দাগা আতঙ্কবাদী সংগঠনের হাফিজ সাঈদকে নিয়ে পাকিস্তান কঠোর পথ গ্রহণ করছে। বুধবার পাকিস্তান সরকার তার উপর সন্ত্রাসী ফান্ডিংয়ের কেস দাখিল করেছে। সূত্র অনুযায়ী জানা গেছে যে পাকিস্তান সরকার খুব তাড়াতাড়ি হাফিজ সাঈদকে জেল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ভারতের প্রয়াসের পর সংযুক্ত রাষ্ট্রের পক্ষ থেকে হাফিজ সাঈদকে গ্লোবাল আতঙ্কবাদী ঘোষিত করা হয়েছিল। এখন হাফিজ সাঈদ এর উপর পাকিস্তানি সরকার NGO এর নামে সন্ত্রাস ফান্ডিং এর জন্য ফান্ড সংগৃহীত করার মামলা দাখিল করা হয়েছে।
এর জন্য পাকিস্তান সরকার সইদ এর সাথে তার সংগঠনের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে। লাহোর গুজরংওয়ালা ও মুলতানে NGO এর নামে সন্ত্রাস ফান্ডিংয়ের জন্য টাকা সংগ্রহ করা এই মামলা গুলি অল-অনফাল ট্রাস্ট, দাওয়াত অল ইরসাদ ট্রাস্টের উপর দাখিল করা হয়েছে। পাঞ্জাব পুলিশের সন্ত্রাসবাদ রোধী বিধান (সীটীডী) এই মামলায় হাফিজ সাঈদ সমেত জামাত-উত-দাবা এর ১৩টি যুবকের বিরুদ্ধে ২৩টি মামলা দাখিল করা হয়েছে। সূত্র থেকে খবর পাওয়া গেছে যে মামলা দাখিল হওয়ার পর এই অপরাধকারীদের যখন তখন গ্রেপ্তার করা হতে পারে।
জানিয়ে দি, পুলিশ আতঙ্কবাদ ফান্ডিংয়ের মামলায় প্রথমেই কিছু অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। হাফিজ সাঈদ এখন লাহোরে রয়েছে। পাক পুলিশ তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করতে পারে। যদিও অনেকে দাবি এটা পুরোটাই পাকিস্তানের ছল। শুধুমাত্র আন্তর্জাতিক চাপ থেকে বাঁচতে পাকিস্তান এই পদক্ষেপ নেওয়ার ছল করেছে। বাস্তবে হাফিজ মুক্ত থাকবে বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে। পাকিস্তান বরাবর তার মাটিকে আতঙ্কবাদের জন্য ব্যাবহার করে আর এখনও সেই কাজেই ব্যাবহার করে চলেছে। তবে ভারত সহ পুরো বিশ্ব শক্তির চাপে পড়ে পাকিস্তান হাফিজ সাঈদের বিরুদ্ধে একশন নিতে বাধ্য হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2L0Oqo8
Bengali News