আজ শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় শহীদ স্মরণে সমাবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। দুপুর একটার সময় মঞ্চে উঠে ভাষণ দেওয়ার কথা ছিল ওনার। কিন্তু ১২ঃ৪০ এই উনি মঞ্চে উঠে মাইক হাতে ধরেন। মঞ্চে উঠেই তিনি তৃণমূলের সমস্ত কর্মী, নেতা, সমর্থক, এবং শহীদ পরিবার সমেত সভায় আগত সবাইকে ধন্যবাদ জানান। আজ শহীদ দিবস উপলক্ষে বিজেপির উপর আক্রমণ তো করেনই, সেই সঙ্গে রাজ্যে ন্যায্য বেতনের দাবিতে আমরণ অনশনে বসে প্রাথমিক শিক্ষকদের তুলোধোনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী।
প্রাথমিক শিক্ষকদের তুলোধনা মমতা ব্যানার্জী বলেন, আজকাল কিছু কিছু মানুষ হঠাৎ রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে পড়ছে। ওদের দাবি কেন্দ্র সরকারের মতো আমাদের বেতন দিতে হবে। মমতা ব্যানার্জী প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি কেন্দ্র সরকারের মতো বেতন চান। তাহলে কেন্দ্রের অধীনে কাজ করুন, রাজ্যের অধীনে না।”
এছাড়াও বিজেপির উপর আক্রমণ করে মমতা ব্যানার্জী বলেন, গত লোকসভা ভোটে চিটিংবাজি করে ক্ষমতায় এসেছে বিজেপি। তাও তো ওরা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মাত্র তো কটা আসন পেয়েছে ওরা, আমরাই তো বেশি পেয়েছি। ওরা মাত্র ১৮ টা আসন পেয়েছে। আমরা ২৪ টা পেয়েছি। দুবছর আগে ওদের দেখা যেত না। এখন এসে গুণ্ডামি করছে। গুণ্ডার সর্দার ওরা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2GjuRna
Bengali News