-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাশ্মীরে নিযুক্ত করা হবে অতিরিক্ত ১০ হাজার সৈন্য! অমিত শাহের উপর রেগে লাল মেহেবুবা মুফতি।

- July 27, 2019

কাশ্মীরের কট্টরপন্থী, পাকিস্তান প্রেমী ও আতঙ্কবাদীরা চাই যেনতেন প্রকারে কাশ্মীরে সেনাকে দেওয়া বিশেষ ক্ষমতা AFSPA তুলে নেওয়া হোক। এমনকি কাশ্মীরের রাজনৈতিক নেতারাও এটাও চান। AFSPA হটিয়ে জওয়ানদের নিযুক্তি কম করে দিলে কট্টরপন্থীরা যেন জান্নাত পেয়ে যাবে, এমনই ভাব প্রকাশিত হয়। কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কট্টরপন্থীদের সমস্যা এখন চরমে পৌঁছে গেছে। নিজেকে সেকুলার বলা কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একশনের উপর আপত্তি প্রকাশ করতে শুরু করেছেন।

আসলে অমিত শাহের নির্দেশ মতো কাশ্মীরে অতিরিক্তি ১০০ কোম্পানি জওয়ান নিযুক্ত করা হচ্ছে। কাশ্মীরে অতিরিক্ত ১০ হাজার জওয়ান নিযুক্তি নিয়ে বিলবিলয়ে উঠেছে কট্টরপন্থী, আতঙ্কবাদী সমর্থক ও কাশ্মীরের কিছু নেতা। এমনকি মেহবুবা মুফতিও যেন ভারতীয় সেনার থেকে ভয় পেতে শুরু করেছেন। কাশ্মীরে অতিরিক্তি ১০ হাজার জওয়ান নিযুক্তি নিয়ে মেহবুবা ঘোর অপত্তি জানিয়েছেন।

মেহবুবা মুফতি বলেছেন, কাশ্মীরে এত বেশি সংখ্যায় সৈন্য নামানোর ফলে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এত সংখ্যায় সেনা নামানো উচিত নয় বলে দাবি মেহেবুবা মুফতির। কাশ্মীরে জওয়ান নিযুক্ত করা হয় স্থানীয়দেড় সুরক্ষার জন্য এবং আতঙ্কবাদীদের দমনের জন্য। এক্ষেত্রে মেহেবুবা মুফতির কেন সমস্যা হচ্ছে তা একটা বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন এও যে, সৈন্য নিযুক্ত হলে আতঙ্কবাদী, কট্টরপন্থীদের সমস্যা অবশ্যই হবে কিন্তু সাধারণ মানুষের সমস্যার কথা কেন তুলেছেন মেহেবুবা মুফতি!



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JZL1o9
Bengali News
 

Start typing and press Enter to search