অসম থেকে ৩০ জন বাংলাদেশী বের করে বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়েছে। এই ৩০ জন বাংলাদেশী ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিল। প্রত্যেকদিন বহু সংখ্যায় অবৈধ বাংলাদেশী ভারতে প্রবেশ করে, কিন্তু আজ তাদের মধ্যে ৩০ জনকে পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদেরকে করিমগঞ্জ জেলার কালীবাড়ি ঘাট বর্ডার থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ৩০ জন বাংলাদেশীর মধ্যে ২৭ জন পুরুষ এবং ৩ জন নারী ছিল।
এদেরকে অসমের আলাদা আলাদা প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল। আজ করিমগঞ্জ থেকে এদেরকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। করিমগঞ্জ পুলিশের অধিকারিকরা জানান, ৩০ জন অবৈধ বাঙালদেশীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পুরো আইনি পক্রিয়া পালন করে এদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমত এদেরকে অবৈধ অনুপ্রবেশকারী ও বিদেশী নাগরিক ঘোষণ করা হয়। তৎপর ৫ টি আলাদা আলাদা গ্রুপে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত জানিয়ে দি, বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশকারী প্রচুর পরিমানে ঢুকে রয়েছে। অনেক অবৈধ বাংলাদেশী কেরালা, কর্ণাটকের মতো রাজ্যগুলিতেও স্মরণ নিতে শুরু করেছে। নেতা মন্ত্রীদের হাত ধরে এরা নিজেদের ডকুমেন্ট তৈরি করিয়ে নিয়েছে। এদেরকে দেশ থেকে বের করার উদ্দেশ্যে NRC লাঘু করার উপর বিবেচনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যেই বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে অবৈধ কারবার, দুষ্কর্ম বৃদ্ধি পাচ্ছে। একই সাথে জনসংখ্যার বিন্যাস পরিবর্তনের ক্ষেত্রেও এদের বড়ো ভূমিকা রয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LGbY1Z
Bengali News