-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিজেপির সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে দুষ্কৃতী হামলা! বোমা ছুঁড়ে, গুলি চালিয়ে সাংসদকে মারার প্ল্যান তৃণমূলের

- July 24, 2019

লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা শেষ হওয়ার নাম নিচ্ছে না। এরকমই কিছু একটা ঘটনা ঘটে গেলো গতকাল রাতে। কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাজ্যের বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমা হামলা ও গুলি চালিয়ে বুঝিয়ে দিলো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কতটা ভালো। এই ঘটনা কাল রাত উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল থানা এলাকায় বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়িতে ঘটেছে। পুলিশ এই হামলা সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন।

ভাটপাড়া পুরসভার মেয়র আর বিজেপি সাংসদ অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে বলে জানিয়েছেন। সৌরভ সিং জানান, সাংসদ অর্জুন সিং কে মারার জন্যই তৃণমূলের গুণ্ডারা এই হামলা চালায়। সৌরভ সিং বলেন, বাড়ির বাইরে গুলিও পাওয়া গেছে, এই ঘটনার পর বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়িতে সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32RcsYn
Bengali News
 

Start typing and press Enter to search