-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নির্বাচনে মোদী সুনামি চলছিল, আমরা কোনরকম ভাবে প্রাণ বেঁচেছি মাত্র : কংগ্রেস নেতা সালমান খুরশিদ

- June 22, 2019


কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদের বয়ানে অস্বস্তিতে পড়ে গেলো গোটা কংগ্রেস দল। সালমান খুরশিদ লোকসভা নির্বাচনে বিজেপির জয় আর ওনার দলের হার নিয়ে চর্চা করছিলেন। সালমান খুরশিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা স্বীকার করে বলেন, ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুনামি চলছিল, আমরা কোনরকম ভাবে প্রাণ বাঁচিয়েছি মাত্র।

সালমান খুরশিদ বলেন, আজ আমরা শুধু এটাই জানি যে, নির্বাচন হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা এতটাই ছিল যে, ওনার সামনে কেউ দাঁড়াতেই পারেনি। কিন্তু এসবের মধ্যে একটা ভালো জিনিশ হল যে, নির্বাচনে সুনামি এসেছিল, আর তাতে সবাই ভেসে গেছিল। কিন্তু আমরা এখনো বেঁচে আছি, আর নিজেদের মধ্যে কোথা বলতে পারছি। সালমান খুরশিদ এর আগেও ওনার বয়ানে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছিল।

একদিকে কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করছেন এবারের নির্বাচনেও মোদী ঝড় অথা সুনামি ছিল। তখন আরেকদিকে কংগ্রেসের অন্য নেতারা মোদীর জনপ্রিয়তাকে স্বীকার না করে। তাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে নরেন্দ্র মোদী এবার ইভিএম হ্যাক করে জিতেছেন। ওনাকে মানুষে ভোট দেয়নি।

শুধু কংগ্রেসই না, সমস্ত অ-বিজেপি দল গুলো নিজের হার স্বীকার না করে সমস্ত দোষ ইভিএম এর উপরে চাপিয়ে দিয়েছে। নির্বাচনের আগে যেমন বিরোধী দল গুলো বারবার ইভিএম নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়িয়েছিল। তেমনই নির্বাচনের পরেও বিজেপি বিরোধী দল, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ইভিএম বাতিল করে আবার ব্যালট পেপারে ফিরে যাওয়ার দাবি তুলেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2N6Gu6N
Bengali News
 

Start typing and press Enter to search