তৃণমূলে ভাঙন অব্যাহত। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জীর হুমকিতেও কান লাগাচ্ছে না কেউ। এর আগে মমতা ব্যানার্জী কার্যত হুমকির সূরেই বলেছিলেন যে, ‘যারা যারা দল ছাড়তে চাইছেন, ছেড়ে দিন।” মমতা ব্যানার্জীর এই হুমকির পর দল ছেড়েছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। এছাড়াও তৃণমূলের হাত ছাড়া হয়েছে দুটি পুরসভা।

দলের ভাঙন রুখতে চরম ভাবে ব্যার্থ তৃণমূল শিবির। নানারকম বৈঠক দিয়েও দলে ধরে রাখা যাচ্ছেনা নেতাদের। এবার সেই ক্রমেই আরও চার বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। লোকসভা ভোটে উত্তরবঙ্গে একচেটিয়া ভালো ফল করেছে গেরুয়া শিবির। লোকসভা ভোটের পর দলের ভাঙন রুখতে কোচবিহার জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গের তৃণমূল নেতা এবং বিধায়কদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে অনুপস্থিত ছিলেন তৃণমূলের চার বিধায়ক। সেখান থেকেই জল্পনা বেড়ে চলেছে।
সেই বিধায়কদের মধ্যে একজন আজ বিজেপিতে যোগ দেওয়ার জন্য দিল্লী পাড়ি দিয়েছেন। শুধু উনিই না, ওনার নেতৃত্বে আজ আরও ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিচ্ছেন। আলিপুর দুয়ারের কালাচিনির বিধায়ক উইলসন চম্পামারি আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন।
তৃণমূল বিধায়ক উইলসন চম্পামারি গত শুক্রবার দিল্লীতে বিজেপির নেতা মুকুল রায়ের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেদিন তিনি মুকুল রায়ের সাথে এক ঘণ্টারও উপরে বৈঠক করেন দিল্লীতে। মুকুল রায়ের সাথে এই বৈঠকের পরেই ওনার বিজেপি যোগের জল্পনা আরও বেড়ে গেছিল। আর আজ সেই জল্পনায় জল ঢেলে উনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2L65pF0
Bengali News