প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আর দিল্লী বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে (Manoj Tomari) প্রাণে মারার হুমকির খবরে তোলপাড় করেছে জাতীয় রাজনীতি। এই হুমকি শুক্রবার দুপুর ১২ টা ৫২ মিনিটে মনোজ তিওয়ারির মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে।
দিল্লী বিজেপির মুখপাত্র নিলিকান্ত বক্সী সংবাদ মাধ্যমকে জানান, এটা কোন উন্মাদ ব্যাক্তির কাজ। কিন্তু এই মামলাকে গম্ভির ভাবে নেওয়া হচ্ছে। উনি জানান, এই ব্যাপারে মৌখিক ভাবে দিল্লী পুলিশকে জানানো হয়েছে। এবার এই ইস্যু নিয়ে দিল্লী পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগও জানানো হবে।
এটাই প্রথম না, এর আগেও দেশের শীর্ষ নেতাদের এরকম হুমকি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেরল সফরের আগেও, ওনাকে এরকম হুমকি দেওয়া হয়েছিল। প্রসঙ্গত শ্রীলঙ্কায় হওয়া জঙ্গি হামলার পর, দেশের গোয়েন্দা সংস্থা গুলো হাই অ্যালার্টে আছে।
অমরনাথ যাত্রার সময় সুরক্ষা এজেন্সির কাছে জঙ্গি নাশকতা চালানোর খবর আছে। সুরক্ষা এজেন্সির কাছে ভারতের মন্দির গুলোতেও বড়সড় জঙ্গি হামলা চালানোর খবর এসেছে। আর এই কারণেই, কোন হুমকিকেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না।
সুরক্ষা এজেন্সির কাছে এও খবর আছে যে, দেশে পুলওয়ামার ধাঁচে আবারও জঙ্গি হামলা চালানোর ষড়যন্ত্র কষছে জঙ্গিরা। এর জন্য ব্যাবহার করা হতে পারে গ্যাস সিলেন্ডার। এরকম পর পর জঙ্গি হামলার গোপন খবরের পর গোটা দেশ জুড়ে হাই অ্যালার্টে রয়েছে ভারতীয় সেনা। নরেন্দ্র মোদীর প্রথম কার্যকাল চলাকালীন ওনাকে হত্যার ছক কষা এক বামপন্থীকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আবারও ওনাকে হত্যার ষড়যন্ত্র কষছে জঙ্গিরা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WY2Cop
Bengali News