-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ডাক্তারদের কাছে মাথা নত ঔদ্ধত্যের! এবার আহত ডাক্তারদের সাথে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

- June 15, 2019


আওয়াজ উঠেছিল পশ্চিমবঙ্গ থেকে, সেই আওয়াজ দেশ ছড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছিল। এনআরএস কাণ্ডের জেরে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন টোকিয়ো থেকে নিন্দা জানিয়েছিল। এমনকি পরশি দেশ পাকিস্তানেও এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে শান্তি মিছিল বের করা হয়েছিল। রাজধানী দিল্লী সমেত দেশের বিভিন্ন যায়গায় ডাক্তারেরা হরতালে বসেছিলেন।

ডাক্তারদের সমস্যার কথা না শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উলটে ডাক্তারদের উপর রাজনৈতিক রঙ লাগিয়ে তাঁদের ৪ ঘণ্টায় কাজে ফিরে আসার হুমকি দেন। যদিও মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি কোন কাজেই লাগেনি, উলটে ডাক্তারেরা আজ ওনাকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ডাক্তারদের দাবি পূরণ করতে বলেন, না হলে আগামি দিনে আর বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ডাক্তারেরা। এখন প্রাপ্ত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার আহত ডাক্তারদের সাথে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনবেন।

এর আগে আহত ডাক্তারদের পরিজনেরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আসার আবেদন জানিয়েছিল,। পরিজনেরা বলেছিল, এটাই প্রথম না যে রাজ্যে এরকম ডাক্তারদের উপরে হামলা হল। রাজ্যে ২০০ এর বেশি এমন ঘটনা আগেই ঘটে গেছে। আর এই হিংসাকে দমানর জন্য সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া।

এর আগে শুক্রবার মমতা ব্যানার্জী এসএসকেএম হাসপাতালে গিয়ে সমস্ত ডাক্তারদের চার ঘণ্টার মধ্যে কাজে ফেরার হুমকি দিয়েছিলেন। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সরকারের তরফ থেকে এনআরএস এর আন্দোলনরত ডাক্তারদের কথাবার্তা বলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আসার আবেদন করা হয়েছিল। যদিও ডাক্তারেরা স্পষ্ট জানয়ে দিয়েছিল যে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে না, মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসুক। এছারা ডাক্তারেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে ছয়টি শর্ত রেখেছিল।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2KReDVn
Bengali News
 

Start typing and press Enter to search