২০১৪ সালে পশ্চিমবঙ্গে বিজেপি মাত্র ২ টি আসন জেতার পর এবার ২০১৮ সালে ১৮ টি আসন পেয়ে অনেক শক্তিশালী হয়েছে। তবে বিজেপির এত কম সময়ে শক্তিশালী হওয়ার পেছনে নিষ্ঠাবান বিজেপি কর্মীদের বলিদান রয়েছে। কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব লোকসভার পরে যেভাবে তৃণমূল কর্মীদ ও নেতাদের দল টানতে শুরু করেছিল তা নিয়ে দলের অন্দরেই অনেক বিরোধ দেখা যাচ্ছে। বিশেষ করে মনিরুলের মতো কট্টর হিন্দু বিরোধী ছবিকে পার্টিতে ঢুকিয়ে বেশ চাপে পড়তে হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বকে। প্রথম দিকে রাজ্য বিজেপি নেতৃত্ব এদিকে মন না দিলেও পরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের পর মনিরুল ইসলামকে ডিএক্টিভ করা হয়।
আর এখন রাজ্যবিজেপি নেতৃত্ব পার্টির ভাবমূর্তি ধরে রাখতে RSS এর উপদেশ মতো কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। পার্টির রিকুরমেন্ট প্রক্রিয়ায় পরিবর্তন করা হতে পারে। এবার থেকে পার্টিতে অন্য পার্টির নেতা ঢোকানোর আগে এক বিশেষ মন্ডলের কাছে অনুমতি নিতে হবে। এই মণ্ডলে RSS এর সয়ংসেবক ও বিজেপির কিছু প্রতিনিধি থাকবে। যারা সিদ্ধান্ত নেওয়ার পরেই অন্য পার্টি থেকে নেতারা বিজেপিতে ঢুকতে পারবে।
দি হিন্দুর খবর অনুযায়ী, বিজেপির এক বড় নেতা মিডিয়ার কাছে এই ইস্যুতে জানিয়েছেন। তবে যতদিন না পর্যন্ত এর উপর ধোঁয়াশা হয়ে থাকবে। প্রসঙ্গত জানিয়ে দি, এখন প্রায় প্রত্যেকদিন তৃণমূল সিপিএম থেকে লোকজন বিজেপিতে যোগদান করছে। এখন কোনো মন্ডল বা প্রতিনিধি মন্ডলের অনুমতি ছাড়াই পার্টিতে অন্য দলের নেতা নেত্রী যুক্ত করানো পক্রিয়া চলছে। এবার কতদিনের মধ্যে নিযুক্তিকরণ প্রক্রিয়ার পরিবর্তন করে দলকে শুদ্ধ রাখার সিস্টেম চালু করা হবে সেটাই দেখার।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Nn41AL
Bengali News