লোকসভা নির্বাচনে ফলাফল / lok sabha election result 2019 : ভুল প্রমাণিত হল না এক্সিট পোল। ফের দেশে আবার সরকার গঠন করার দিকে এগিয়ে গেলো বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ৫৪২ টি আসনের মধ্যে এনডিএ এখন ২৮২ টি আসনে এগিয়ে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ২৭২ টি আসন লাগবে, এবার এনডিএ সেই ম্যাজিক ফিগার পেড়িয়ে গেলো। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১২৩ টি আসনে এগিয়ে। আরেকদিকে অনান্যরা ১১৪ টি আসনে এগিয়ে।
আরেকদিকে এরাজ্যের ৪২ টি আসনের মধ্যে তৃণমূল ১৯, বিজেপি ৮, এবং কংগ্রেস ২ টি আসনে এগিয়ে। উত্তর প্রদেশে বিজেপি ৪২, জোট ১১, এবং কংগ্রেস ২ টি আসনে এগিয়ে। মহারাষ্ট্রে ৩৩ টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ১৪ টি আসনে এগিয়ে। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী নিলাঞ্জন রায় এগিয়ে। বিহারে ২৫ টি আসনে এগিয়ে বিজেপি। ১ টি আসনে এগিয়ে কংগ্রেস।
দিল্লীর সাতটি আসনের মধ্যে ৬ টি তে এগিয়ে বিজেপি, একটিতে কংগ্রেস। রাজস্থানে বিজেপি ২২, কংগ্রেস ২। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম পিছিয়ে। রায়বেরেলি তে কংগ্রেস প্রার্থী সোনিয়া গান্ধী পিছিয়ে। এখনো পর্যন্ত বাংলায় বিজেপি ৪৫.০৩ শতাংশ ভোট পেয়েছে। ঝাড়খণ্ডে বিজেপি ৭ ও কংগ্রেস ১ টি আসনে এগিয়ে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2M58bwq
Bengali News