লোকসভা নির্বাচন ফলাফল ২০১৯/ lok sabha election result 2019: সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ক্রমশই পরিস্কার হতে চলেছে। ব্যালট পেপারের গুনতিতে যেমন এগিয়ে ছিল বিজেপি, তেমনই ইভিএম খুলতেও এগিয়ে থাকার ধারা বজায় রেখেছে বিজেপি। পশ্চিমবঙ্গে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে বিজেপি, এখনো পর্যন্ত পাওয়া খবরে বিজেপি এই রাজ্যে এখনো পর্যন্ত ১৮ টি আসনে এগিয়ে। তৃণমূল এগিয়ে ১৯ টি আসনে।
সারা ভারত এখনো বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩০৩ টি আসনে এগিয়ে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১১৭ টি আসনে এগিয়ে। এবং অন্যান্য ১১৫ টি আসনে এগিয়ে। ভোট শতাংশের দিকে এরাজ্যে তৃণমূলকে কড়া টক্কর দিচ্ছে বিজেপি। শতাংশের নিরিখে এরাজ্যে ৪৫ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। বিজেপি ৪৩ শতাংশ ভোট পেয়েছে। এরাজ্যে বামেরা ৫ শতাংশ ভোট পেয়েছে।
এরাজ্যে রাণাঘাটে বিজেপি প্রার্থী এগিয়ে এবং হুগলী ও বনগাঁ তেও এগিয়ে বিজেপি। আরেকদিকে অনুব্রত মণ্ডলের দুর্গ বীরভূমে বিজেপি প্রার্থী দুধকুমার এগিয়ে। এবং বোলপুরের বিজেপি প্রার্থীও এগিয়ে রয়েছে। আরেকদিকে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এগিয়ে। বর্ধমান-দুর্গাপুরে বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া এগিয়ে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JYT5pB
Bengali News