জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেতা মেহবূবা মুফতি ভারত সরকারের কাছে বড় দাবি তুলেছেন। রমজান মাস সামনে আসছে তাই সেনার সমস্ত অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছেন মেহবূবা মুফতি। পিডিপি নেত্রী মেহবূবা মুফতি বলেছেন, পবিত্র রমজান মাস সামনে আসছে তাই সেনার সমস্ত রকম অপারেশন, এনকাউন্টার বন্ধ রাখা হোক। রমজান মাস ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্রতম মাস কিন্তু এর সাথে মেহবুবা সেনার অপারেশন এর কি সংযোগ খুঁজে পান সেটা একমাত্র উনিই বলতে পারবেন।

সার্চ অপারেশন, এনকাউন্টার অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি হোক এবং সেন সিজ ফায়ার এর ঘোষণা করুক। এমন দাবি ভারত সরকারের কাছে তুলেছেন পিডিপি নেত্রী মেহবূবা মুফতি। উনার দাবি, যতদিন রমজান মাস থাকবে ততদিন যেন সেনা তাদের কাজ বন্ধ রাখে। মেহবূবা মুফতি এর এই দাবিকে নিয়ে নানা প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া থেকে সামনে আসছে।
বিজেপির ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং এই ইস্যুতে মন্তব্য করেছেন। উনি বলেছেন, যদি মেহবূবা মুফতি ভারত সরকারের পরিবর্তে আতঙ্কবাদীদের কাছে আত্মসমর্পণ এর দাবি তুলতো শান্তি বজায় রাখার তবে ভালো হতো। গিরিরাজ সিংয়ের মতো দেশের অন্যান্য প্রান্ত থেকেও মন্তব্য সামনে আসছে। মেহবূবা মুফতি আতঙ্কবাদীদের বাঁচানোর জন্য সবসময় সরকারের উপর চাপ সৃষ্টি করে কিন্তু কখনো আতঙ্কবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান না।
ANI quotes @MehboobaMufti: Ramzan is approaching. I would like to appeal to Govt of India that just like there was a ceasefire during Ramzan last year, crackdowns, search operations should be stopped, so that people of J&K spend at least this one month in relief pic.twitter.com/WILaYVkLQB
— Times of India (@timesofindia) May 4, 2019
মেহবূবা মুফতি বার বার সেনার হাত বেঁধে দেওয়ার দাবি তোলেন। রমজান মাসে আতঙ্কবাদীরা একটু বেশি সক্রিয় থাকে। কারণ ওই মাসে সৌদি আরব থেকে ইসলামিক কট্টরপন্থীদের ফান্ডিং ব্যাপক হয়। আগের বছর মেহেবুবা মুফতি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ওই বছর রমজান মাস উপলক্ষে সেনা তাদের কাজ বন্ধ রেখেছিল। কিন্তু আতঙ্কবাদ তাদের জিহাদি গতিবিধি চালাতে পিছুপা হয়নি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2PLQkbU
Bengali News