জঙ্গি সংগঠন গুলো বুদ্ধ পূর্ণিমার (Buddha Purnima) দিনে আত্মঘাতী হামলা করার প্রস্তুতি নিচ্ছে। ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর তরফ থেকে একটি অ্যালার্ট জারি করে বলা হয়েছে যে, জামাত উল মুজাহিদ্দিন (JMB) আর ইসলামিক স্টেট (ISIS) বুদ্ধ পূর্ণিমার দিনে আত্মঘাতী হামলা করার ছক কষছে। IB অ্যালার্ট জারি করে বলেছে যে, জঙ্গিরা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে এই নৃশসংতা চালাতে পারে।
IB রিপোর্টে বলা হয়েছে যে, জঙ্গিরা আত্মঘাতী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বুদ্ধ পূর্ণিমার দিনে জঙ্গিরা গর্ভবতী মহিলার রুপে হিন্দু অথবা বৌদ্ধ মন্দিরে দাখিল হতে পারে। শুক্রবার IB এর থেকে এই সাবধানী বার্তা জারি করে পশ্চিমবঙ্গের সরকারকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ রাজ্যের বড় হিন্দু এবং বৌদ্ধ মন্দিরের লিস্ট বানিয়ে সেগুলোর সুরক্ষা মজবুত করার ব্যাবস্থা নিচ্ছে।
রাজ্যের একটি বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানায়, ‘আমাদের কাছে আত্মঘাতী হামলা হওয়ার খবর এসেছে। আমরা শহরের সাথে সাথে রাজ্যের অন্য যায়গা গুলোতেও সুরক্ষা বাড়িয়ে দিয়েছি। আমরা জঙ্গিদের কোন সুযোগ দেবনা।”
দু সপ্তাহ আগে ISIS থেকে পাওয়া একটি টেলিগ্রাম ম্যাসজে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে নাশকতা ছড়ানোর কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ জানায় জে, শ্রীলঙ্কায় এরকমই একটি ম্যাসেজ এসেছিল, আর সেটিকে গম্ভীর ভাবে নেওয়া হয়েছিল না। আর এরপরেই ইস্টারের সময় স্কেহাঙ্কার চার্চে হামলা হয়। শ্রীলঙ্কায় হওয়া ওই জঙ্গি হামলায় ২৫০ জনের উপরে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Jafy3a
Bengali News