আজ দেশ জুড়ে চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। দেশের সাতটি রাজ্যের ৫৯ টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। এরাজ্যেও চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই ভোট নিয়ে রাজ্যের চারিদিকে চলছে সংঘর্ষ। কখনো বিরোধী প্রার্থীর উপর হামলা, বুথ জ্যাম, ছাপ্পা আবার কখনো ভোটারদের উপরেও চলে হামলা। ষষ্ঠ দফা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে লিপ্ত হয়েছে বাংলা। গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারায় বিজেপির এক বুথ সভাপতি।
শুধু কর্মীদের উপরেই না, নেতাদের উপরেও চলছে হামলা। আজ সকালে ভোট চলাকালীন বিজেপির প্রার্থী ভারতী ঘোষের (Bharati Ghosh) উপর দফায় দফায় হামলা চালায় তৃণমূলের নেতা, কর্মীরা। এমনকি বিজেপির নেতা মুকুল রায়কে আটকানোর চেষ্টা করে কলকাতা পুলিশ।
মুকুল রায় (Mukul Roy) আজ দিল্লীতে ভোট দিয়ে দমদম বিমান বন্দরে নামার পর দুবার হেনস্থার শিকার হন পুলিশের হাতে। অভিযোগ, মুকুল রায় যেই পথ দিয়ে যাচ্ছিলেন, সেখান দিয়ে ওনার আগে রাজ্যের এক মন্ত্রীর গাড়ি যায়, কিন্তু সেই গাড়িতে তল্লাশি চালানো হয়নি। প্রথমে মুকুল রায়ের গাড়ি দমদম বিমান বন্দরের কাছেই আটক করে তল্লাশি চালায় পুলিশ। পড়ে আবার কৈখালি মোরের কাছে ফের মুকুল রায়ের গাড়ি দাড় করিয়ে হেনস্থা করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, তল্লাশির সময় মুকুল রায়ের গাড়ি থেকে মুরি, বিস্কুট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আর এটি রুটিন তল্লাশি ছিল বলে জানায় পুলিশ। এরপরেই রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপির নেতা মুকুল রায়। তিনি বলেন রাজ্য সরকার এটা ইচ্ছে করে করাচ্ছে। রাজ্যের গণতন্ত্র লুণ্ঠিত এই সরকারের আমলে। এমনকি রাজ্যের পুলিশদের দলের ক্যাডার হিসেবে ব্যাবহার করছেন মুখ্যমন্ত্রী। মুকুল রায় বলেন, রাজ্য পুলিশের এখন এমন অবস্থা যে, তাঁরা বাড়িতে গিয়ে নিজের পরিচয় দিতে লজ্জা পায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2YnbLDg
Bengali News