-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রীর আবেদনে, প্রথমবার ভোট দেওয়ার জন্য ১২০০ কিমি বাইকে চড়ে বুথে পৌঁছালো এই যুবতী

- May 11, 2019

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আজ ষষ্ট দফার ভোট নেওয়া হচ্ছে। দেশের সাতটি রাজ্যের ৫৯ টি আসনে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। ঝাড়খণ্ডেও চলছে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটাররা পোলিং বুথে সকাল থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রথমবার ভোট দেওয়ার জন্য উত্তর প্রদেশের নয়ডা থেকে বুলেট চালিয়ে যশোদা দুবে (Yashoda Dube) নামের এক যুবতী ঝাড়খণ্ডের ধানবাদে পৌঁছালেন। আপনাদের জানিয়ে রাখি যশোদা প্রথমবার লোকসভা নির্বাচনে ভোট দেবেন আজ।

ভোট গ্রহণ কেন্দ্রে বুলেট নিয়ে পৌঁছান যুবতী বলেন, ‘ আমি এই সফরের মাধ্যমে দেশের মানুষকে বোঝাতে চাই যে, ভোট দেওয়া কতটা জরুরি। একটা ভোটের জন্য শুধু দেশই না, আমাদের ভবিষ্যৎ ও নির্ধারিত হবে।”

দেশে ষষ্ঠ আর ঝাড়খণ্ডে তৃতীয় দফার চারটি লোকসভা আসন গিরিডি, ধানবাদ, জামশেদপুর আর সিংভুম (চাইবাসা) তে ৬৬,৮৫,৪০১ জন ভোটার ৬৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ওই লোকসভা কেন্দ্রের ৮৩০০ বুথে প্রায় ২০০ কোম্পানির সেনা মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদ প্রার্থী হওয়ার পর থেকেই সবাইকে ভোট দেওয়ার আবেদন করতে থাকেন। তিনি বলেন, আপনার একটা ভোট দেশের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখে। তাই সকাল বেলায় জলপান করার আগে ভোটদান করুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আবেদনের পর থেকেই দেশের যুব ভোটারদের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ বেশি করে বেড়েছে। এমনকি বয়স্করাও অনেক কষ্ট সহ্য করে ভোট দিতে যান।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LQUG3p
Bengali News
 

Start typing and press Enter to search