পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী ( Mamata Banerjee ) বলেন, দেশের মানুষ আমাকে আগামী প্রধানমন্ত্রী রুপে দেখতে চায়। উনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারানোর জন্য আমি সবরকম বলিদান দিতে প্রস্তুত। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উনি এই কথা বলেন।
মমতা ব্যানার্জী বলেন, ‘বাংলার অগণিত মানুষ আমাকে খুব ভালোবাসে। আমাকে শ্রদ্ধা করে। আর তাঁরা আমাকে দেশের আগামী প্রধানমন্ত্রী রুপে দেখতে চায়। দেশের আগামী প্রধানমন্ত্রী কে হবে, সেটার সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল ঘোষণার পর করা হবে। কিন্তু আমি নরেন্দ্র মোদীকে হারানোর জন্য যেকোন বলিদান দিতে প্রস্তুত।”
আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূলের মধ্যে এবার চরম টক্কর হতে চলেছে। দুই দলই নিজদের জয়ের দাবি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জী একে অপরকে আক্রমণ করে নিজেদের ভোট সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে যেমন মমতা ব্যানার্জী দাবি করে বলছেন, তৃণমূল এবার রাজ্যের ৪২ টি আসনের ৪২ টিতেই জিতবে। তেমনই আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এরাজ্য থেকে কমপক্ষে ২৩ টি আসন জেতার লক্ষ্য মাত্রা রেখেছেন। তবে সবথেকে অবাক করা ব্যাপার হল। একদিন আগে এরাজ্যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং প্রচারে এসে বিজেপি ৪২ টি আসনেই জয় পাবে বলে যান।
উল্লেখ, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই সরকার গঠন করার দাবি করছে থার্ড ফ্রন্ট। দুদিন আগে মমতা ব্যানার্জী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথে সাক্ষাৎ করে আগামী ২১ মে হওয়া বৈঠককে পিছিয়ে দিয়ে ফলাফল ঘোষণা হওয়ার পর করতে জানান।
লোকসভা নির্বাচনকে মাথায় রেখে চন্দ্রবাবু নাইডূ বিরোধী দল গুলোকে একজোট করার চেষ্টা চালাচ্ছে। আর এই জন্যই চন্দ্রবাবু নাইডু দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে আঞ্চলিক দল গুলোর নেতা আর নেত্রীদের সাথে দেখা করছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vQcUXL
Bengali News