পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ( Mamata Banerjee) এখন নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বিজেপির উপর একটু বেশি ক্রুদ্ধ হয়ে রয়েছেন। এর কারণ ২০১৯ লোকসভা নির্বাচনে যদি সবথেকে বেশি ক্ষতি কারোর হয় তাহলে সেটা মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস পার্টির হবে। মমতা ব্যানার্জীর কাছে পশ্চিমবঙ্গের ৪০ টি আসনের মধ্যে ৩৪ টি আসন ছিল। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবার সেই সংখ্যা ২০ এর নীচে চলে যায় তাও আশ্চর্য হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গে বিজেপি ১ নাম্বার পার্টি হিসেবেও উঠে আসতে পারে। পশ্চিমবঙ্গে এক প্রকার বিজেপির সুনামি এসেছে। এই কারণে নরেন্দ্র মোদও পশ্চিমবঙ্গে অনেক বেশি নির্বাচনী প্রচার করছেন। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের উপর অনেক পরিশ্রম করছেন যার জন্য রাজনৈতিক আক্রমনের ঝড়ও বইছে।
বিগত দিনে নরেন্দ্র মোদীর উপর আক্রমণ করতে গিয়ে মমতা ব্যানার্জী থাপ্পড় মারার কথা উল্লেখ করেছিলেন। মমতা ব্যানার্জী বলেছিলেন, আমার কাছে টাকা কোনো ম্যাটার করে না তাই মোদী যখন বাংলায় এসে আমাদের তোলাবাজ বলে তখন মনে হয় ডি এক থাপ্পড় গনতন্ত্রের। অনেক বলেছেন, মমতা ব্যানার্জী শুধু থাপ্পড় মারার কথা বলতে চেয়েছিলেন কিন্তু পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে গণতন্ত্রের শব্দ যোগ করেছিলেন।
WB CM Mamata Banerjee in Basirhat: I didn't say that I will slap you (PM Modi) literally, I said I will give slap of democracy. Why would I slap you? If I slap you, my hand will break, then why should I? Your chest is 56 inch,how can I slap you? I don't want to slap or touch you. pic.twitter.com/YT6rdArX62
— ANI (@ANI) May 11, 2019
যাইহোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপর কটাক্ষ করে পাল্টা আক্রমণ করেছিলেন। আর এখন মমতা ব্যানার্জী আবার একটা মন্তব্য ছুঁড়ে দিয়েছেন। আজ মমতা ব্যানার্জী বলেছেন, না না আমি মোদীকে থাপ্পড় মারতে চাই না। মমতা বলেছেন, আমি মোদীকে থাপ্পড় মারতে চাই না আর স্পর্শও করতে চাই না নাহলে আমার হাত ভেঙে যাবে। মমতা ব্যানার্জী বলেছেন, মোদীর ছাতি ৫৬ ইঞ্চির, আমি উনাকে থাপ্পড় মারলে আমার হাত ভেঙে যাবে। আমি তো শুধু গণতন্ত্রের থাপ্পড় মারার কথা বলছিলাম।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vTJU1s
Bengali News