উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার মুসলিম লীগ কে ভাইরাস বলে আক্রমণ করেন। উনি বলেন, দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস ওই ভাইরাসে সংক্রমিত। উনি বলেন, মুসলিম লিগের ভাইরাসে আক্রান্ত কংগ্রেস যদি জিতে যায়, তাহলে দেশের কি হাল হবে বুঝতে পেরেছেন?

যোগী আদিত্যনাথ একটি টুইট করে লেখেন, ‘ মুসলিম লীগ হল একটি ভাইরাস। এই ভাইরাসে যে আক্রান্ত হবে, সে আর বাঁচতে পারবে না। আর আজ দেশের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশানাল কংগ্রেস এই ভাইরাসে আক্রান্ত।
मुस्लिम लीग एक वायरस है। एक ऐसा वायरस जिससे कोई संक्रमित हो गया तो वो बच नहीं सकता और आज तो मुख्य विपक्षी दल कांग्रेस ही इससे संक्रमित हो चुका है।
सोचिये अगर ये जीत गए तो क्या होगा ? ये वायरस पूरे देश मे फैल जाएगा।
— Chowkidar Yogi Adityanath (@myogiadityanath) April 5, 2019
উনি আরও বলেন, এবার ভাবুন কংগ্রেস যদি জিতে যায়! তাহলে দেশের কি অবস্থা হবে। এই ভাইরাস গোটা দেশে ছড়িয়ে যাবে। উনি আরেকটি টুইট করে লেখেন, ‘১৮৫৭ সালে মঙ্গল পাণ্ডের পাশে দাঁড়িয়ে গোটা দেশ ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল। আর তারপর ওই মুসলিম লীগ এর ভাইরাস দেশে এমন ভাবে ছড়িয়ে পড়ল যে, দেশ ভাগ হয়ে গেলো। আজ আবার সেই একই ভাইরাস ছড়িয়ে পরার উপক্রম হয়েছে। কংগ্রেস মুসলিম মুসলিম লীগ এর ভাইরাসে আক্রান্ত। সাবধান থাকবেন।”

এর আগে যোগী আদিত্যনাথ বিজনৌর এর একটি জনসভায় বলেছিলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ওয়ানাড আসনে মুসলিম লীগ এর সাথে জোট করে মনোনয়ন দাখিল করছেন, দেশের প্রতিটি মানুষই জানে এই মুসলিম লীগ এর জন্যই দেশের ভাগ হয়েছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VqeJFR
Bengali News