-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবরঃ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দাপুটে নেতা

- April 05, 2019

ফের ভাঙল সিপিএম। এর আগে মালদা জেলার এক বিধায়ক বাম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এবার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সিপিএম এর দাপুটে নেতা। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত বাঁকুড়া পৌরসভার উপ-প্রধান ছিলেন সুভাষ দাস। আর আজ তিনি বাঁকুড়া শহরে বিজেপির প্রার্থী ডঃ সুভাষ সরকারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন।

বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘ বাংলায় বাম সরকারের পতনের পর আমরা অনেকদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলাম। কিন্তু বর্তমান তৃণমূল সরকার রাজ্যে অরাজকতার সৃষ্টি করেছে। চারিদিকে খুন, লুঠ, ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। রাজ্য দিনদিন ধ্বংসের দিকে এগাচ্ছে। তৃণমূলের নেতা/মন্ত্রীরা টাকার উপর চোখ বন্ধ করে শুয়ে রাজ্য চালাচ্ছে। এই তৃণমূলকে জব্দ করতে পারে একমাত্র বিজেপি। তাই দেশ আর রাজ্যের স্বার্থে আবার সক্রিয় রাজনীতিতে আসলাম। এবার জব্দ করবো তৃণমূলকে।”

লোকসভা ভোটের আগে সিপিএম এর এই নেতা বিজেপিতে যুক্ত হওয়ার পর অনেকটাই শক্তি বৃদ্ধি হল বাঁকুড়া বিজেপির। বিজেপির প্রার্থী সুভাষ সরকার বলেন, ‘রাজ্যে তৃণমূল সরকারের সন্ত্রাস আর লাগামছাড়া দুর্নীতিতে রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ। তাই সবাই দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। এবার এই সরকারের পতন হবেই। রাজ্যে আবার শান্তি ফিরিয়ে আনবে বিজেপি।”

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2WM7zMy
Bengali News
 

Start typing and press Enter to search