-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ওয়ানাড় সিটে বিজেপির প্রার্থী ঘোষণা করার পরেই মাথায় হাত কংগ্রেসের, এবার ওই আসনও সুরক্ষিত না রাহুলের জন্য

- April 01, 2019

কেরলে রাহুল গান্ধীর বিরুদ্ধে NDA এর প্রার্থীর ঘোষণা হয়ে গেলো। রাহুল গান্ধী আমেঠি ছাড়া কেরলের ওয়ানাড় আসন থেকেও লোকসভা নির্বাচনে লড়ছেন। কেরলের ওই আসনে এনডিএ এর প্রার্থী তুষার ভেল্লাপল্লী ওনাকে টক্কর দেবেন। তুষার এনডিএ এর সহযোগী দল ভারত ধর্ম সেনা এর নেতা। অমিত শাহ টুইট করে লেখেন, ‘আমি গর্বের সাথে ঘোষণা করছি যে, ভারত ধর্ম জন সেনা এর সভাপতি শ্রী তুষার ভেল্লাপল্লী ওয়ানাড় আসনে এনডিএ এর প্রার্থী হবেন।

আপনাদের জানিয়ে রাখি তুষার এঝাবা সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করা সংগঠন শ্রী নারায়ণ ধর্ম পরিকল্পনা যোগম এর মহাসচিব এর ছেলে। এঝাবা কেরলের পিছিয়ে পড়া জাতি গুলোর মধ্যে একটি। আর এই সম্প্রদায়ের জনসংখ্যা কেরলে ভালই আছে।

রাহুল গান্ধীর বিরুদ্ধে টিকিট পাওয়ার পরেই তুষার অমিত শাহ-কে ধন্যবাদ জানিয়েছে। উনি টুইট করে লেখেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা কংগ্রেস আর বামেদের নাটকের মুখোশ সবার সামনে খুলে দেবো। আমাদের মাতৃভূমি থেকে বিদেশী শাসন কে ধ্বংস করার জন্য এই লড়াইয়ে আমি আপনাদের সাথে আছি। নমো এগেইন।”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Uoxxbo
Bengali News
 

Start typing and press Enter to search