“বিপদে এক প্রতিবেশীর উচিৎ ওপর প্রতিবেশীর পাশে থাকা”- এ এক বহুল প্রচলিত কথা। কিন্তু কতজন মেনে চলে এই নীতি। যেখানে চিন, পাকিস্থানের মতো প্রতিবেশী বন্ধু রূপধারী শত্রুর বাস সেখানেও এই নীতির প্রয়োগের এক ব্যতিক্রমী চিত্র উঠে এলো। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান আজ ভয়াবহ খাদ্যসংকটের সম্মুখীন। তালিবান যখন থেকে আফগানিস্তানে সরকার গঠন করেছে পরিস্থিতি ভয়াবহ হয়েছে এবং শীতের আগমনের ফলে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।
বিগত বছরের ডিসেম্বর মাসে জাতিসংঘের world food programme(WFP) এর তরফ থেকে বলা হয়েছে যে, আফগানিস্তানের অর্ধেক জনসংখ্যা থেকেও বেশি মানুষ অর্থাৎ প্রায় 23 মিলিয়ন মানুষের জন্য যত তাড়াতাড়ি সম্ভব খাদ্যের ব্যাবস্থা করতে হবে। এর মধ্যে 3.2 মিলিয়ন বাচ্চা রয়েছে। নাহলে আফগানরা আরো বড়ো দুর্ভিক্ষের সম্মুখীন হবেন। সম্প্রতি IRC এক রিপোর্ট অনুযায়ী চলতি বছরের মধ্যে আফগানিস্থানের 90% হেলথ সেন্টার বন্ধ হয়ে যাবে।

ফলে খাদ্য সংকটের সাথে চিকিৎসা সংকটও দেখা দেবে।প্রতিবেশী আফগানিস্তানের এই খারাপ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। চলতি বছরের পয়লা জানুয়ারি ও ৭ ই জানুয়ারি ভারত আফগানিস্তানকে ওষুধের দুটো ব্যাচ পাঠিয়েছে। আরও প্রতিশ্রুতি দিয়েছে আগত সপ্তাহগুলোতে ভারত (India) ইরান পথে গম ও আরো প্রয়োজনীয় ওষুধসামগ্রী পাঠাবে।
লক্ষণীয়, এই মুহূর্তে ভারত যেভাবে দায়িত্ব পালনে ভূমিকা পালন করেছে তা পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণ কোনো দেশ লাভ দেখে তবেই সাহায্য প্রদান করে থাকে। তবে ভারত বিনা স্বার্থে শুধুমাত্র মানবিকতার খাতিরে সাহায্য করার উদাহরণ পেশ করেছে।
The post খাদ্য সংকটে আফগানিস্তান! উদ্ধার করতে নামল ভারত, পাঠানো হচ্ছে গম ও ওষুধ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3Fwgt72
Bengali News