প্রথম দফার ভোট হতে আর ২৪ ঘণ্টারও কম সময় বাকি। আর এরই মধ্যে জোর ঝটকা খেলো রাহুল ব্রিগেড। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী লোকসভা ভোটের আগে দল ছাড়লেন কংগ্রেসের দাপুটে বিধায়ক অল্পেশ ঠাকুর। ২০১৭ সালে বিধানসভা নির্বাচনের আগে গুজরাট কংগ্রেসে যোগ দিয়েছিলেন অল্পেশ।
এর আগেও এই বছরের জানুয়ারি মাসে ওবিসি নেতা অল্পেশ ঠাকুর কংগ্রেসের উপর তাঁদের সম্প্রদায়ের জন্য কোন কাজ না করার অভিযোগ করেছিলেন। উনি এও বলেছিলেন, গুজরাট কংগ্রেসের দ্বায়িত্ব গুটিকয়েক নেতার হাতে তুলে দেওয়া হয়েছে। আর এরজনই বাকিদের নজরআন্দাজ করা হচ্ছে।
এর আগেও অল্পেশ ঠাকুরের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল। কিন্তু এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। শুধু অল্পেশই না, গুজরাট কংগ্রেস ছেড়েছেন প্রায় ১০ জন বিধায়ক। প্রায় রোজই একজন করে বিধায়ক অথবা দাপুটে নেতা কংগ্রেস ছাড়ছেন। তাঁদের মধ্যে বেশিরভাগই বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছেন।
এর আগে অল্পেশকে তুষ্ট করার জন্য লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস তাঁকে বিহারের পর্যবেক্ষক বানিয়েছিল। গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের এই নেতা ওবিসিদের মধ্যে চরম জনপ্রিয় হয়েছিলেন। আর সেটার সুবিধা কংগ্রেস নিতে পেরেছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2D5MQvM
Bengali News