-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সেনার পর একমাত্র প্রধানমন্ত্রী মোদীকেই দেশের মানুষ সবথেকে বেশি ভরসা করেঃ ফার্স্টপোস্ট সমীক্ষা

- April 05, 2019

এই বার লোকসভা নির্বাচনে দেশের সুরক্ষাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। আর এই ঘটনার পর থেকেই মানুষ সেনার উপর আরও বেশি করা ভরসা করা শুরু করেছে। ফার্স্ট পোস্ট ট্রাস্ট এর সমীক্ষা অনুযায়ী দেশের জনতা সবথেকে বেশি যদি কারও উপর ভরসা করে, সেটা আমদের ভারতীয় সেনা।

সমীক্ষা অনুযায়ী দেশের ৬০.১ শতাংশ মানুষ সেনার উপর চোখ বন্ধ করে ভরসা করে। আর দেশের ১৩.১ শতাংশ মানুষ সেনার উপর ভরসা করে, কিন্তু বেশি না। ভরসার দিক থেকে দেশের মানুষ সেনার পর নরেন্দ্র মোদীকেই স্থান দিয়েছে।

ফার্স্ট পোস্ট ট্রাস্ট এর সমীক্ষা অনুযায়ী দেশের ৫১.৭ শতাংশ মানুষ বাকি নেতাদের থেকে নরেন্দ্র মোদীকেই বেশি ভরসা করে। আর ১৭.১ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে ভরসা করে, কিন্তু বেশি না। দেশের জনতা তৃতীয় স্থানে সুপ্রিম কোর্টকে রেখেছে। সমীক্ষা অনুযায়ী দেশের ৪৮.৯ শতাংশ মানুষ সুপ্রিম কোর্টের উপর ভরসা করে।

সমীক্ষায় ভারতীয় রিজার্ভ ব্যাংক, সিবিআই, নির্বাচন কমিশন, সংসদ, পুলিশ মিডিয়া, রাজনৈতিক দল আর রাজনেতাদের সমন্ধ্যে জিজ্ঞাসা করা হলে, সবথেকে নীচু স্তরে রাজনেতাদের রেখেছে মানুষ। দেশের নেতাদের উপর মাত্র ১৯.৪ শতাংশ মানুষই ভরসা করে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2OVj0Pq
Bengali News
 

Start typing and press Enter to search