-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

গণৎকার মমতা বললেন বিজেপি ৫৪৩ এর মধ্যে শূন্য আসন পাবে!!!

- April 09, 2019

রাজ্যে ৪২ এ ৪২ পাবেন এর আগেই বলে দিয়েছিলেন তিনি। তাঁর মানে এরাজ্যে বিজেপি কেন সিপিএম, কংগ্রেস ও একটাও সিট পাবেনা। সব উনিই পাবেন। যেমন ভাবে পঞ্চায়েতে পেয়েছিলেন, ঠিক এবারও তেমন ভাবেই হাতিয়ে নেওয়ার প্ল্যান করছেন।

গতকাল কোচবিহারের জনসভা থেকে কার্যত হুমকির সূরে উনি বলেছিলেন, ‘সেনা আজ আছে, ভোট হলেই চলে যাবে। তারপর থাকবে আমাদের পুলিশ।” এমনকি উনি এও বলেছিলেন যে, ‘ভোটের পর ওই সেনা আমাদের হয়ে যাবে।” মনে রাখবেন এই মমতা ব্যানার্জী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মোর্চা খুলেছিলেন, যখন যোগী আদিত্যনাথ ‘মোদী সেনা” বলেছিলেন। আর এখন সেই মমতা ব্যানার্জীই ভোটে জিতার পর সেনাকে নিজেদের বানিয়ে নিতে চলেছেন।

মঙ্গলবার রায়গঞ্জে নির্বাচনী প্রচারে ছিলেন মমতা ব্যানার্জী। প্রথম দফার ভোট ১১ই এপ্রিল হওয়ার পর আগামী ১৮ই এপ্রিল রায়গঞ্জে ভোট হবে। আর সেখানকার তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে উনি ভোট চাইতে গেছেন। মনে রাখবেন এই কানাইয়ালাল আগরওয়াল কেন্দ্রে জনবিরোধী সরকার গড়ার ডাক দিয়েছিলেন।

রায়গঞ্জের নির্বাচনী সভা থেকে কার্জত গনৎকার হয়ে মমতা ব্যানার্জী বললেন, ‘এরাজ্যে তো বিজেপি একটাও আসন পাবেনা। এমনকি গোটা দেশেও বিজেপিকে খালি হাতে ফিরতে হবে। দেশের ৫৪৩ আসনের মধ্যে শূন্যটি সন পাবে বিজেপি।”

তাছাড়াও উনি বলেন, বিজেপি এবার শুধু হারবেই না! ওদের অস্তিত্ব সঙ্কটে পড়ে যাবে। আমরা সব রাজ্যের আঞ্চলিক দলের সাথে যোগাযোগ রেখেছি। এবার কেন্দ্রে সরকার আমরাই গড়ব। এমনকি উনি গতকাল কোচবিহার থেকে বলেছিলেন, এবার তৃণমূল মুম্বাইতেও সরকার গড়বে। কিন্ত চিন্তার বিষয় এখন একটাই যে, যেই তৃণমূল নিজেদের সরকার ধরে রাখার জন্য ভোটের সময় বুথ দখল, ছাপ্পা, গণনা কেন্দ্রে ছাপ্পা, মনোনয়নে বাঁধা দেয়। সেই তৃণমূল রাজ্যের বাইরে কি করে সরকার গড়বে?



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IkXmCN
Bengali News
 

Start typing and press Enter to search