-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী মোদীকে কুকুর বলে গালি দেওয়ার পর এবার সাংবাদিকদের গালি দিলেন আজম খান।

- April 16, 2019

রাজনীতি দেশের জনগণের ভবিষ্যত নিয়ন্ত্রণ করে এটা চরম সত্য। কিন্তু রাজনৈতিক নেতারা যখন দুরাচারি, ব্যভিচারী হয়ে যায় তখন জনগণকে চিন্তায় পড়তে হয়। সমাজবাদী পার্টির বরিষ্ঠ নেতা আজম খান এখন যা শুরু করেছেন তাই নিয়ে চিন্তিত উনার সমর্থকরা। ভাষার মর্যাদা হারিয়ে দিন প্রতিদিন যেভাবে গালি গালাজ শুরু করেছেন তাতে রাজনীতি স্তরে নিচে নামতে শুরু হয়েছে। মাত্র কয়েকদিন আগেই বিজেপি নেত্রী জয়প্রদাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান।

জানিয়ে দি, আজম খান সমাজবাদী পার্টির নেতা কম, মুসলিম নেতা বেশি। কারণ উনি মুসলিম বহুল এলাকাতেই ভাষণ দেন এবং সেখানে ইসলাম, মুসলিম ছাড়া আর কিছুই উনার চোখে পড়ে না। জয়প্রদার উপর খারাপ মন্তব্য নিয়ে যখন রাজনৈতিক জগতে চর্চা তুঙ্গে ঠিক সেই সময় আরো একবার বিতর্কে জড়িয়ে পড়েছেন মুসলিম নেতা আজম খান।

আসলে জয়াপ্রদার ইস্যুতে মিডিয়া আজম খানকে প্রশ্ন করতে পৌঁছালে অজম খান সাংবাদিকদের গালি গালাজ করতে শুরু করেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় এসেছিলে। সেই সময় উত্তরে আজম খান বলেন, আপনার বাবার অন্তিম সঙ্গস্কার করতে এসেছিলাম। এই নোংরা মন্তব্যের জন্য আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তবে এই প্রথমবার নয়, এর আগেও আজম খান প্রধানমন্ত্রী মোদীকে কুকুরের বড়ো ভাই বলে গালিগালাজ করেছিল। শুধু তাই নয়, আজম খান হিন্দুদের শয়তান বলে গালিগালাজ করেছিল। আজম খান বলেছিলেন, যারা মহরম পালন করে না তাই সকলে শয়তান। তবে যেহেতু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আইন কানুন সঠিকভাবে কাজ করে না। তাই সবক্ষেত্রেই  ছাড়া পেয়েছে সমাজবাদী পার্টির এই কট্টর মুসলিম নেতা।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VVl4cZ
Bengali News
 

Start typing and press Enter to search