একেতেই বিজেপির উত্থানে ভয়ভীত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সমেত গোটা তৃণমূল দল। তারপর একের পর এক সভা ব্যার্থ হওয়াতে চাপ বাড়ছে শাসক দলে। নানারকম খাওয়ার লোভ দেখিয়ে, আর অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে এসেও ভিড় জমানো যাচ্ছেনা তৃণমূলের সভাতে। কার্যত ফাঁকা মাঠেই গোল দিতে হচ্ছে তৃণমূলের নেতা/নেত্রীদের। আরেকদিকে রাজ্যে প্রধানমন্ত্রীর সভা হলেই ভিড়ে যায়গা দেওয়া যাচ্ছেনা। তাছাড়াও রোজই তৃনমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা তো আছেই।দিন কয়েক আগে হুগলীর আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে একটি জনসভা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই সভায় আশানরুপ লোক হয়নি। আর সভায় লোক হয়নি বলেই বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে বিজেপি নেত্রী এবং ওনার মেয়েকে মারধর করেছিল তৃণমূলের গুণ্ডারা। এবং আরামবাগে বিজেপিকে ভোট দিলেই বাড়ির মা – বোনেদের ধর্ষণের শিকার হতে হবে বলে পোস্টার লাগিয়েছিল দুষ্কৃতীরা।
আর সেই আরামবাগেই তৃণমূলের প্রার্থীর সমর্থনে শনিবার জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয়। ওই জনসভায় হাতে গোনা কয়েকজন মানুষ গেছিল ঠিকই, কিন্তু তাঁরা কেউ তৃণমূলের নেতাদের বক্তৃতা শুনতে যায়নি! গেছিল হেলিকপ্টার দেখতে।
কার্যত এই সভাও পুরোদমে ফ্লপ হয়। নিজেদের ব্যার্থতা ঢাকার জন্য তৃণমূল নেতা তথা পুরপ্রধান স্বপন নন্দী বলেন, ‘রত গরমে লোক হবে কি করে? লোক হয়নি বলে এমন নয় যে কেউ তৃণমূলের সাথে নেই। সবাই তৃণমূলের সাথেই আছে, কিন্তু গরমে আসতে পারেনি।”
তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার আর ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী, এর আগে মমতা ব্যানার্জী ওই এলাকায় সভা করে গেছেন, তাই এই সভায় বেশি লোক হয়নি। মানুষ আমাদের সাথে ছিল আর আছে। আরেকদিকে বিজেপি নেতা তথা আরামবাগ বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ‘মানুষ আর তৃণমূলকে চাইছে না। এইজন্যই তাঁদের সভায় এখন লোক হচ্ছেনা। ওদের ব্যার্থতা ঢাকার জন্যই এখন ওঁরা নানারকম অজুহাত দিচ্ছে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2GJPlon
Bengali News