-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদী ও অমিত শাহের হাত থেকে দেশকে বাঁচানোই আমার প্রধান কাজ: অরবিন্দ কেজরিওয়াল।

- April 27, 2019

লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক পার্টির নিজের নিজের ইস্যু রয়েছে। প্রত্যেক পার্টি বিশেষ কোনো বিষয়কে কেন্দ্র করে ভোট চাই। দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের এমনি একটা ইস্যু রয়েছে। রাজদীপ সারদেশাই নামক এক সাংবাদিকের কাছে কেজরিওয়াল তার ইস্যু নিয়ে ইন্টারভিউ দেন। কেজরিওয়াল বলেন, দেশকে মোদী ও অমিত শাহের থেকে বাঁচাতে হবে। কেজরিওয়াল বলেন তার মূল ইস্যু দেশকে মোদী ও অমিত শাহের হাত থেকে রক্ষা করা।

কংগ্রেসের সাথে আম আদমি পার্টির জোট হয়নি সেই নিয়ে কেজরিওয়াল দুঃখ প্রকাশ করেন। কেজরিওয়াল বলেন, বাকি কোনো কিছু বড় ব্যাপার নয় মোদী ও অমিত শাহ এর থেকে দেশকে বাঁচানো ছাড়া। কেজরিওয়াল বলেন, আমি দেশ বাঁচানোর জন্যেই কংগ্রেসের সাথে হাত মেলাতে চেয়েছিলাম। মোদী ও অমিত শাহের জন্য দেশ বিপদে পড়ে গেছে। তাই উনি কংগ্রেসের সাথে জোট করে দেশকে বাঁচাতে চেয়েছিলেন।

দেশের ইকোনমি, রাষ্ট্রীয় সুরক্ষা ইত্যাদি কেজরিওয়ালের কাছে কোনো বড়ো ইস্যু নয়। কেজরিওয়ালের কাছে প্রধান ইস্যু দেশকে মোদী ও অমিত শাহের হাত থেকে রক্ষা করা। প্রসঙ্গত জানিয়ে দি, কংগ্রেসকে গালি দিয়ে দিয়ে কেজরিওয়াল ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এখন সেই কংগ্রেসের সাথে জোট করার জন্য উঠে পড়ে লেগেছেন। এমনকি কেজরিওয়াল নিজের ছেলের নামে দিব্যি খেয়ে বলেছিলেন যে উনি কংগ্রেসের সাথে জোট করবেন না। কিন্তু এখন পরিস্থিতি সম্পুর্ন পাল্টে গেছে। ছেলের নামে নেওয়া দিব্যি ভুলে এখন দিল্লীর মুখ্যমন্ত্রী কংগ্রেসের সাথে জোট করতে ইচ্ছুক।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IYRtvu
Bengali News
 

Start typing and press Enter to search