জম্মু কাশ্মীরের সাপোর সেক্টরের বারপোরা এলাকায় শনিবার সন্ধ্যে নাগাদ জঙ্গিরা এক জওয়ানকে গুলি করে হত্যা করে। শোনা যাচ্ছে জঙ্গিরা সেনা জওয়ানের বাড়িতে ঢুকে এই নাশকতা চালায়। ওই জওয়ান ছুটিতে কয়েকদিন আগেই বাড়িতে এসেছিলেন। ওই জওয়ানের পরিচয় মোহম্মদ রফি নামে হয়েছে।
আরেকদিকে জম্মু কাশ্মীরের শোপিয়ান সেক্টরে সেনার এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেনা এখনো এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা যায়।
ভারতীয় সেনা গোপন সুত্রে খবর পেয়েছিল যে কিছু জঙ্গি শোপিয়ান সেক্টরে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। গোপন সুত্রে খবর পাওয়ার পর সেনা গোটা এলাকা ঘিরে ফেলে। নিজেদের চারিদিক থেকে বন্দি দেখে জঙ্গিরা সেনার উপর গুলি চালায়। সেনাও জঙ্গিদের গুলির জবাব ভালো মতই দেয়। অনেকক্ষণ চলার পর সেনার এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Dc1gL5
Bengali News