-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মনোহর পরিক্করের একটা সিদ্ধান্তের ফলে দেশের ৪৯,৩০০ কোটি টাকা বেঁচে গেছিল

- March 18, 2019

অনেক কম মানুষই জানে যে, মনোহর পরিক্কর প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন রাশিয়া থেকে অস্ত্র কেনার সময় কিছু এমন পদক্ষেপ নিয়েছিলেন যে, দেশের প্রায় ৪৯,৩০০ কোটি টাকা বেঁচে যায়। আসলে, রাশিয়া থেকে এস-৪০০ কেনার সময় তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্কর সেই চুক্তির সমীক্ষার নির্দেশ দেন। ইকোনমিক্স টাইমস এ ছাপা খবর অনুযায়ী, এস-৪০০ এর কম দূরত্ব, বেশি দূরত্ব এবং মধ্যম দূরত্বের মিসাইল কেনা হচ্ছিল।

কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্কর এর নির্দেশের পর এয়ার ফোর্স প্রযুক্তিগত গবেষণা করে এবং বিশ্বের অন্য দেশের এয়ার ডিফেন্সের সমীক্ষা করার পর পেলো যে, কম আর মধ্যম দূরত্বের মিসাইল কম সংখ্যাতে কিনলেও হবে।

এয়ার ডিফেন্সের স্ট্যাটার্জি তিনটি স্তরে হয়। ২৫ কিমি দূরত্ব পর্যন্ত আঘাত হানার জন্য কম দূরত্বের মিসাইল, ৪০ কিমি পর্যন্ত মধ্যম দূরত্বের মিসাইল আর এরথেকে বেশি দূরে আঘাত হানার জন্য বেশি দূরত্বের মিসাইল গুলোর ব্যাবহার করা হয়।

এরপর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বায়ুসেনাকে বোঝায় যে, বেশি দূরত্বের মিসাইল কেনার পর মধ্যম এবং কম দূরত্বের মিসাইল গুলো কাজে কম লাগবে। এরজন্য বায়ুসেনা মধ্যম দূরত্বের মাত্র ১০০ টি মিসাইল কেনে।

আপনাদের জানিয়ে রাখি এস-৪০০ এর পাঁচটি সিস্টেমের দাম ৬.১ বিলিয়ন ডলারের মত। ভারত এখনো পর্যন্ত এত দামি এয়ার ডিফেন্স কিনেছিল না। যদিও প্রতি বর্গফুট এরিয়া হিসেবে দেখলে, এখনো পর্যন্ত বিশ্বে উপলব্ধ যেকোন এয়ার ডিফেন্সের তুলনায় এটি সস্তা এবং কার্যকর।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TdoHbJ
Bengali News
 

Start typing and press Enter to search