-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতীয় বায়ুসেনা বালাকোটে আর কিছু সময় কাটালেই লাহোরে ভারতীয় পতাকা উড়ত

- March 18, 2019

পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। আর সেই নিয়েই এখন রাজনীতি তুঙ্গে। একদিকে বিরোধীরা যখন এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়ে পাকিস্তানের তাবেদারি করছে। তখন আরেকদিকে বিজেপির নেতারা এয়ার স্ট্রাইককে ভারতের বড় জয় বলে তুলে ধরতে চাইছে। সেই ক্রমেই উত্তর প্রদেশ বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা সঙ্গীত সোম এয়ার স্ট্রাইক নিয়ে বড় বয়ান দেন। উনি বলেন, ‘ভারতীয় বায়ুসেনা যদি আর কিছুক্ষণ সেখানে কাটাত তাহলে লাহোরে তেরঙ্গা উড়ত।”

পশ্চিম উত্তর প্রদেশের শামলিতে একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সোম বলেন, ‘ বালাকোট, যেখানে আমাদের বায়ুসেনা ঢুকে গেছিল, সেখান থেকে খুব কাছেই লাহোর। এতটাই কাছে যে, যদি আর দুই মিনিট সেখানে সময় কাটাত বায়ুসেনা, তাহলে আজ লাহোরে তেরঙ্গা উড়ত।”

সঙ্গীত সোম উত্তর প্রদেশের সারধনা থেকে বিধায়ক। এর আগেও অনেকবার ওনার মন্তব্যের জন্য চর্চায় এসেছেন উনি। কিন্তু ওনাকে নিয়ে মানুশে যতই সমালোচনা করুক। জাতিয়তাবাদী নেতার কথা বললে ওনার নাম সবার আগে আসে।

উত্তর প্রদেশে বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা বলে পরিচিত সঙ্গীত সোমের অনুগামীও অনেক। প্রথম থেকেই উনি সঙ্ঘ পরিবারের সাথে যুক্ত। এবং বিজেপির প্রার্থী হিসেবে একাধিকবার উনি নির্বাচনে জয়লাভ ও করেছেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2W8OSCp
Bengali News
 

Start typing and press Enter to search