ভোট যত এগিয়ে আসছে, নেতাদের মুখের ভাষা ততটাই খারাপ হচ্ছে! দুদিন আগেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিজেপির মহিলা প্রার্থীকে ‘মাল” বলে সম্বোধন করেছিলেন। আর এরপর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। যিনি আগাগোড়াই শিরোনামে থাকতে ভালবাসেন তিনি এবার দেশের সেনা বাহিনীকে ‘চামচা” বলে অপমান করলেন।
পুলিশকে বোম মারা, বিরোধীদের গাঁজা কেসে ঢুকিয়ে দেওয়া এবং বিভিন্ন রকম পাঁচন ও দাওয়াই দেওয়ার জন্য খ্যাত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি সর্বদা বিতর্ক সৃষ্টির জন্য খ্যাত। কিন্তু এবার বিরোধী অথবা রাজ্য পুলিশ নয়, এবার ওনার নিশানায় কেন্দ্রীয় বাহিনী।
এরাজ্যে ভোট ঘোষণার পর থেকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে চরম আতঙ্কে তৃণমূল কংগ্রেস। কারণ তাঁরা জানে যে, কেন্দ্রীয় বাহিনী ভোটে সক্রিয় থাকলে তাঁদের পক্ষে ভোটে সন্ত্রাস ছড়ানো সম্ভব হবেনা। আর এরজন্যই নানারকম ভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করতে ব্যাস্ত তাঁরা।
আর এবার স্বয়ং অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে বললেন, ‘আপনারা মোদী বাবুর চামচা গিরি করবেন না।” উনি পরোক্ষ ভাবে যে সেনাকে মোদীর চামচা বলে সম্বোধন করলেন সেটা বলাই বাহুল্য। তাছাড়াও উনি কেন্দ্রীয় বাহিনীকে ‘গুন্ডা”ও বলেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে উনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করতে পারে, আপনারা ভয় পাবেন না। নিজের কাজ নিজে করে জান।”
রবিবার তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘কাশ্মীরের থেকে বেশি সেনা মোতায়েন করা হয়েছে এরাজ্যে। একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।” তৃণমূলের মতে রাজ্যে অত্যাধিক কেন্দ্রীয় বাহিনী আর বুথ গুলোকে স্পর্শকাতর ঘোষণা করে বাংলাকে অপমান করা হচ্ছে।
পঞ্চায়েত ভোটে শতাধিক রাজনৈতিক সন্ত্রাসের বলি হওয়ার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরাজ্যে বিশেষ নজর দিয়েছে। তাই সাত দফায় ভোট আর প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে। আর সেটাই তৃণমূলের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
যদিও নির্বাচন কমিশন অনুব্রত মণ্ডলের উপর বিশেষ নজর রাখছে। তবুও উনি তো কেষ্ট, উনি আবার দিদি ছাড়া কাউকেই মানেন না।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2THVD1c
Bengali News