-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দিদির সিভিক ভলান্টিয়ার বেধড়ক মারধরে আহত বিজেপির পঞ্চায়েত সদস্য সহ ৪ জন, সিভিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা

- March 23, 2019

সিভিক ভলান্টিয়ার নিয়ে এর আগেই আপত্তি দেখিয়েছিল রাজ্যের বিরোধী শিবির। তা স্বত্বেও সিভিকদের লাগাম টানতে ব্যার্থ শাসক দল তৃণমূল। আর লাগাম লাগাবেই বা কেন? সিভিক তো উর্দি পরে শাসক দলের ক্যাডার হয়েই কাজ করে! গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের ক্যাডার হিসেবে চরম ভূমিকা পালন করেছিল এই সিভিক ভলান্টিয়াররাই। আর এবার লোকসভা ভোটের আগে আবারও অভিযোগের আঙুল উঠলো সিভিকদের বিরুদ্ধে।

মেখলীগঞ্জ ব্লকের কুচলিবাড়ি থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে বিজেপির পঞ্চায়েত সদস্য সমেত চার জনের বিরুদ্ধে বাঁশ দিয়ে বেধড়ক মারধর এর অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবরী গ্রাম পঞ্চায়েত এলাকার বক্সিরটারিতে। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ মেখলিগঞ্জের ওই সিভিক বিনা কারণে বিজেপির পঞ্চায়েত সদস্য সমেত চারজনক বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। সিভিকের প্রহারে গুরুতর আহত অবস্থায় তাঁদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

সিভিকের এহেন আচরণে ক্ষুব্ধ গোটা এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রকৃত তদন্ত করে দোষী ব্যাক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TsdqEz
Bengali News
 

Start typing and press Enter to search