-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ফের বড়সড় ভাঙন তৃণমূলে! নদীয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৪০ জন ছাত্রনেতা

- March 23, 2019

ফের বড়সড় ভাঙন তৃণমূলে। লোকসভা ভোটের আগে একদিকে যেমন ভীত মজবুত করছে গেরুয়া শিবির। তেমনই আরেকদিকে ক্রমশই তাসের ঘরের মত ভেঙে পড়ছে মমতা ব্যানার্জির তৃণমূল। আজ সেরকমই চিত্র দেখা গেলো নদীয়া জেলায়। আজ নদীয়া জেলায় যুব সভাপতির হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের ৪০ ছাত্র নেতার।

ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার যুব সম্মেলনে আড়ংঘাটার ময়ূরী লজে তৃণমূলের ছাত্র নেতা বগুলা কলেজের প্রাক্তন টি এম সিপি ছাত্র নেতা স্বরাজ মজুমদার সহ ৪০ জন তৃণমূল ছেড়ে আজ জেলার যুব সভাপতি ভাস্কর ঘোষ মহাশয় এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন।

নদিয়া দক্ষিণ জেলা যুব মোর্চার পক্ষ থেকে সমস্ত বিধানসভায় যুব কর্মী সম্মেলন করা হচ্ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে,প্রত্যেকটা সম্মেলনে তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে যোগদানের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। লোকসভা নির্বাচনে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা, আমরা নদীয়া দক্ষিণ জেলার সকল বিধানসভায় যুব সম্মেলন করছি আর সেখানে প্রতিদিনই শয়ে শয়ে যুব বিজেপিতে যোগদান করছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব সদস্য সপ্তর্ষি মুখার্জী,জেলা যুব সহ-সভাপতি প্রসেনজিৎ বিশ্বাস,সম্পাদক দীপাঞ্জন রায়,যুব সদস্য মুক্তি নাথ অধিকারী,নরেশ মজুমদার,অতনু বিশ্বাস ও সকল মন্ডল নেতৃত্ব।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FmNzJn
Bengali News
 

Start typing and press Enter to search