গত পঞ্চায়েত ভোটে লাগাম ছাড়া সন্ত্রাস দেখেছে রাজ্যবাসী। তৃণমূল বিরোধী সব দলই বরাবর অভিযোগ করে এসেছিল পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়ে। কিন্তু নেত্রীর মতে ‘ভোট অবাধ ও শান্তিপূর্ণ”। এরাজ্যে শুধুমাত্র পঞ্চায়েত ভোটের বলি ১০০ এর উপরে।
তাছাড়াও বহু যায়গায় বিরোধীরা মনোনয়ন দিতেই পারেনি। এই জন্য এবার লোকসভাকে কেন্দ্র করে বিশেষ নজরদারি চালাতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে ১০৭৬৮ টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
আর আসন্ন নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে পাঠানো হয়েছে ১০ কোম্পানির আধাসামরিক বাহিনী। তারসাথে থাকছেন ১০ জন স্পেশ্যাল অবজারভার। পরিস্থিতি দেখে রাজ্যে স্পর্শকাতর বুথ এবং কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়াতে পারে কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ৯ জেলার স্পর্শকাতর বুথের সংখ্যাঃ দক্ষিণ ২৪ পরগনা- ২৩৫৭। বীরভূম- ১৫৫৬। বর্ধমান- ১২৮৯। উত্তর দিনাজপুর- ৬৫৭। মালদা- ১২২০। মুর্শিদাবাদ- ১১৯৭। কোচবিহার- ৫০৩। হুগলি- ১০০৮ এবং উত্তর ২৪ পরগনা- ৯৮১।
সূত্র অনুযায়ী পরিস্থিতি খতিয়ে দেখে আরও স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়াতে পারে কমিশন। তাঁর সাথে গত নির্বাচনে কি ঘটেছিল সেটাও খতিয়ে দেখবে কমিশন। সূত্র অনুযায়ী ১২৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার চিন্তা ভাবনা নিয়েছে কমিশন। তবে পরিস্থিতি খতিয়ে দেখে সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2F2DuB7
Bengali News