বুধবার দিল্লীতে এরাজ্যের প্রার্থী তালিকা নিয়ে তৃতীয়বার বৈঠকে বসে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও বারবার বৈঠক এবং সবার সিদ্ধান্ত নিয়েও চূড়ান্ত হয়নি ৪২ টি আসনের প্রার্থী তালিকা। ৪২ টি আসনের মধ্যে ২৭ টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় নেতৃত্বে। তাঁদের মধ্যে ১৪ টি আসনের প্রার্থী নাম জানা গেছে।
১) কোচবিহার: নিশীথ প্রামাণিক
২) রায়গঞ্জ: দেবশ্রী চৌধুরী
৩) উত্তর মালদহ: খগেন মুর্মু
৪) যাদবপুর: অনুপম হাজরা
৫) বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
৬) দমদম: শমীক ভট্টাচার্য
৭) বারাসত: মানবেন্দ্র রায়
৮) উত্তর কলকাতা: রাহুল সিনহা
৯) দক্ষিণ কলকাতা: চন্দ্র বোস
১০) বীরভূম: দুধকুমার মণ্ডল
১১) মেদিনীপুর: দিলীপ ঘোষ
১২) ঘাটাল: ভারতী ঘোষ
১৩) আসানসোল: বাবুল সুপ্রিয়
১৪) হাওড়া: কল্যাণ চৌবে
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কৈলাশ বিজয়বর্গীয়, রাহুল সিনহা, মুকুল রায় এবং দিলীপ ঘোষদের নিয়ে বৈঠকে বসে প্রার্থী তালিকা চূড়ান্ত করেন। বাংলার প্রাথী তালিকা ঘোষণা নিয়ে চরম উৎসাহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে। আর এই জন্য বাংলার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে স্বয়ং নরেন্দ্র মোদী বৈঠকে উপস্থিত ছিলেন। আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে ২৭ জন বিজেপি প্রার্থীর নাম।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HKCJzN
Bengali News