লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী লাগাতার বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর অভিযোগ করেই চলেছে। আর এরই মধ্যে এবার বিজেপি রাহুল গান্ধীর উপর হামলা করে ওনার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল। বিজেপি রাহুল গান্ধীর কাছে ওনার সম্পত্তির হিসেব দিতে বলে। বিজেপি জানতে চায় যে, রাহুল গান্ধীর সম্পত্তি এত তাড়াতাড়ি কি করে বেড়ে গেলো?
राहुल गांधी संसद सदस्य हैं और उनकी कमाई का साधन उनकी तनख्वाह हैं। अगर 2004 में उनके इलेक्शन एफेडेविट को देखा जाये तो उन्होंने अपनी संपत्ति बताई थी कुल 55 लाख 38 हजार 123 रूपये, जो 2009 में बढ़कर 2 करोड़ और 2014 में बढ़कर 9 करोड़ हो गयी: श्री @rsprasad
— BJP (@BJP4India) March 23, 2019
বিজেপি জানায় ২০০৪ সালে রাহুল গান্ধীর সম্পত্তি ছিল ৫৫ লক্ষ টাকার। আর সেটা ২০১৪ সালে বেড়ে দাঁড়িয়েছিল ৯ কোটি টাকা। বিজেপি জানতে চায় যে, রাহুল গান্ধীর ইনকামের সোর্স কি?
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাহুল গান্ধীকে প্রশ্ন করেন যে, কংগ্রেস সভাপতি ইউনিটেক থেকে দুটি সম্পত্তি কিনেছিল? বিজেপি রাহুল গান্ধীকে প্রশ্নের মুখে ফেলে এটাই জানতে চায় যে, একজন সাংসদের সম্পত্তি ১০ বছরে এতটা কি করে বেড়ে গেলো?
अभी तक हमने वाड्रा मॉडल ऑफ़ डेवलपमेंट ही देखा था जिसमें 6 या 7 लाख रुपये लगाइये और दो तीन वर्षों में 700 से 800 करोड़ रुपये की सम्पत्ति के मालिक हो जाइये।
अब हमें राहुल गांधी मॉडल ऑफ़ डेवलपमेंट का भी पता चला है: श्री @rsprasad
— BJP (@BJP4India) March 23, 2019
রবিশঙ্কর প্রসাদ রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, ‘এখনো পর্যন্ত আমরা শুধু বঢড়া মডেল অফ ডেভেলপমেন্ট দেখে এসেছি। যেখানে মাত্র ৬ থেকে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করে তিন বছরের মধ্যে ৮০০ কোটি টাকার সম্পত্তি বানানো হয়েছে। এবার আমরা রাহুল গান্ধী মডেল অফ ডেভেলপমেন্ট ও দেখতে পাচ্ছি।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HM4pnE
Bengali News