-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোটা টাকার চাঁদার দাবি করে বিজেপি নেতার বাড়ি ডাইনামাইট দিয়ে উড়িয়ে দিলো কমিউনিস্টরা

- March 27, 2019

লোকসভা নির্বাচনের মধ্যেই বিহারে গয়াতে কমিউনিস্ট জঙ্গিরা আবার উৎপাত করতে শুরু করে দিয়েছে। নকশালিরা গতকাল রাতে প্রাক্তন এমএলসি কুমার সিং এর পৈতৃক ভিটাকে বোম দিয়ে উড়িয়ে দেয়। এই ঘটনা ঘটানোর পর নকশালিরা একটি হুমকি ভরা চিঠিও লিখে রেখে যায়।

প্রাক্তন এমএলসি এবং বিজেপি নেতা অনুজ কুমার সিং জানান, ওনাকে এবং ওনার পরিবারকে বিগত কয়েক মাস ধরেই নকশালিরা হুমকি দিয়ে চলেছে। গত রাতে বিহারের ডুমরিয়ার বোধিবিঘায় থাকা বিজেপি নেতার বাড়িতে প্রচুর পরিমাণে নকশালি জঙ্গিরা এসে হামলা চালায়।

প্রথমে তাঁরা ওই বাড়ির কেয়ার টেকার তথা বিজেপি নেতার চাচাতো ভাইকে মারধর করে ঘর থেকে বের করে দেয়, এরপর তাঁরা ডাইনামাইট লাগিয়ে বাড়ির একাংশ উড়িয়ে দেয়।

উল্লেখনীয় বিজেপি নেতা অনুজ কুমার সিং গয়ায় তাঁর বাড়িতে থাকেন, আর মাঝে সাঝে ওনার পৈতৃক ভিটায় যান। এই ঘটনার সূচনা ডুমুরিয়া থানার সাথে সাথে এসএসপি কেও দেওয়া হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে দেয়।

নকশালিরা তাঁদের হুমকি ভরা চিঠিতে নির্বাচন বহিস্কার করা এবং বিজেপি নেতা অনুজ কুমার সিং এর কাছে মোটা টাকার চাঁদার দাবি করেছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TZES1I
Bengali News
 

Start typing and press Enter to search