-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ বারাসাতে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৫০০ জন কর্মী

- March 22, 2019

লোকসভা ভোটের আগে বেশ চাঙ্গা গেরুয়া শিবির। রোজই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। এদের মধ্যে তাবড় তাবড় নেতাদের নামও আছে। এবার লোকসভা ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৫০০ জন।

শুক্রবার বারাসাতের শেঠপুকুর সংলগ্ন শ্যামলী পেক্ষাগৃহে বিভিন্ন দল থেকে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জি ও বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ।

বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জি বলেন, ‘ দেগঙ্গা, বিড়া, দত্তপুকুর, হাবড়া সহ বিভিন্ন এলাকা থেকে ৫০০ জন কর্মী মোদিজির কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগ দিলেন। এদের মধ্যে যারা সিপিআইএম ও তৃণমূল থেকে এসেছে, তাঁরা বলেছে মোদীজি আমাদের দুর্নীতি মুক্ত ভারত উপহার দিয়েছেন। আর সেই জন্য আমরাও মোডীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম।”

লোকসভা ভোটের আগে এত পরিমাণে কর্মীদের বিজেপি যোগ স্বভাবতই চাঙ্গা করছে গেরুয়া শিবিরিকে।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Yi9oT9
Bengali News
 

Start typing and press Enter to search